
আর্জেন্টিনা দলের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দেওয়ার তিন দিন পেরিয়ে গেছে। কিন্তু দীর্ঘ ২১ বছরে যা অর্জন করেছেন, ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন—সেটা তো চাইলেও কেউ ভুলতে পারবেন না। বিশ্বকাপজয়ী তারকার বিদায় উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) একটি বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে।
আর্জেন্টিনা সব স্তরের ঘরোয়া ফুটবলের ম্যাচে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করেছে। ১১ জনের ফুটবল, ফুটসাল এবং বিচ সকারসহ পরবর্তী রাউন্ডের সব পুরুষ ও নারী ফুটবল ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিট পার হওয়ার পর ১ মিনিট বিরতি দেওয়া হবে। আন্তর্জাতিক ফুটবলে মেসির অবদানকে স্মরণ করতে সবাই ১ মিনিট করতালি দেবেন।
১০ মিনিট বেছে নেওয়ার পেছনে বিশেষ কারণ রয়েছে। এটা মেসির আইকনিক ১০ নম্বর জার্সির প্রতি ইঙ্গিত করে। আন্তর্জাতিক ফুটবলে ১৯, ১০ দুই জার্সি পরেই খেলেছিলেন তিনি। তবে বেশির ভাগ সময় তাঁর পরনে ছিল ১০ নম্বর জার্সি। তাতে সবার কাছে তিনি ‘এলএম টেন’ নামে পরিচিতি পেয়েছেন। আর্জেন্টিনা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এএফএর পরিচালনা পর্ষদের প্রস্তাবেবলা হয়েছে, ‘একইভাবে, যেসব স্টেডিয়ামে স্ক্রিন রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে এএফএর প্রাতিষ্ঠানিক ভিডিওটি দেখাতে হবে।’
মাঠে খেলোয়াড়দের শ্রদ্ধা জানানোর পাশাপাশি গ্যালারিতে থাকা দর্শকদেরও করতালি, উল্লাস, পতাকা ও মেসিকে নিয়ে বিভিন্ন গান ও স্লোগানের মাধ্যমে উদ্যোগটিকে সমর্থন করছেন অনেকেই। এটার প্রথম উদাহরণ দেখা গেছে কোপা আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে। মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত সবাই করতালিতে আর্জেন্টাইন তারকাকে সম্মান জানিয়েছেন।
আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারে মেসি ২০৭ ম্যাচে ১২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে (২০১৪, ২০২২) জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। নিউজার্সিতে ১৯ জুলাই স্পেনের বিপক্ষে ফাইনালটাই আর্জেন্টিনার হয়ে মেসির সবশেষ ম্যাচ। ১-০ গোলে হারের পর যেভাবে অঝোরে কেঁদেছিলেন, সোমবার রাতে তাঁর পোস্টে সেটারই যেন ছাপ দেখা গেছে। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ—আন্তর্জাতিক ফুটবলে এই চার শিরোপা জয়ের পাশাপাশি ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছিলেন।

খুব বেশি দিন আগের ঘটনা নয়। এইতো ২৯ জুন ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশে শেষ মুহূর্তে গোল হজম করে ব্রাজিলের কাছে হেরে বিদায় নিয়েছিল জাপান। চার মাস পর সেই প্রতিশোধের সুযোগ পাচ্ছে জাপান।
৩ মিনিট আগে
শুরুতেই কঠিন পরীক্ষা। অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনের মকিতে হতে যাওয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। তবে প্রতিপক্ষের শক্তি-সামর্থ্যের চেয়ে বাংলাদেশের কাছে বড় হয়ে উঠছে বিশ্বকাপে খেলার লক্ষ্য। টুর্নামেন্টের সেরা ছয়ে থাকতে
২৬ মিনিট আগে
আসছে ডিসেম্বরে সতেরো থেকে আঠারোয় পা রাখবেন থিয়া ফ্রোডিন। তবে নাম-ডাক কামানোর জন্য বয়স লাগে না! পাঁচ বছর আগেই তাঁকে কাজ করতে দেখা যায় হলিউডের রুপালি পর্দায়। সেই ফ্রোডিনের অভিষেক হয়ে গেল ইউএস ওপেনে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হলেও আলোচনা তো থামার নয়। সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট, সতীর্থ ও পরিবারের সদস্যদের বার্তা, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিশেষ পরিকল্পনা—যা যা দরকার সবই হয়েছে মেসির সম্মানে। অবসরের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে এবার বিশেষ এক পোস্ট
২ ঘণ্টা আগে