
ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ মানেই উপভোগের নানা উপাদানে ভরপুর। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে (বিজিটি) দেখুন, সিরিজের প্রতিটি টেস্টেই নতুন নতুন ঘটনার সমাহার। সবশেষ মেলবোর্ন টেস্টে যোগ হয়েছে বাংলাদেশের নামও! সেটি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সৌজন্যে।
প্যাট কামিন্সের শর্ট বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ধরা যশস্বী জয়সওয়ালের ক্যাচ নিয়ে গত দুই দিনে কী বিতর্কই না হলো! মাঠের আম্পায়ার নট আউট দিয়েছিলেন। কামিন্স দ্রুত রিভিউ নিলে টিভি আম্পায়ার সৈকত জয়সওয়ালকে ‘আউট’ ঘোষণা করেন। আর এতেই চটেছেন বেশির ভাগ ভারতীয়। দল হেরেছে, সেটির যত ক্ষোভ যেন সৈকতের ওপরই তাঁরা ঝাড়ছেন! সামাজিক মাধ্যমে বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা পর্যন্ত লিখেছেন, ‘প্রযুক্তি কী বলছে, তৃতীয় আম্পায়ারের সেদিকটা খেয়াল রাখা উচিত ছিল।’ সৈকতকে নিয়ে মজা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘স্নিকোমিটার নিয়ে আলোচনা চলছে। এই লোকটাকে শুভেচ্ছাদূত বানানো যেতে পারে।’
ভারতীয়দের বাদ দিলে সৈকতের সিদ্ধান্ত নিয়ে বরং প্রশংসাই হচ্ছে বেশি। কাল যখন সকালে সৈকতের সঙ্গে ফোনে কথা হলো, জানালেন, আপাতত ফোন আর সামাজিক মাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা করছেন। তিনি নাকি আউট ঘোষণার সময়েই বুঝে গিয়েছিলেন আলোচনার ঢেউ উঠবে নিশ্চিত! তবে তিনি তৃপ্ত, সঠিক সিদ্ধান্তই দিয়েছেন।
সৈকতের সিদ্ধান্তে যে স্নিকোমিটার-বিতর্ক উঠেছে, এটির কারণ খুঁজতে গিয়ে জানা গেলে, এই সিরিজে আরটিএস বা রিয়েল টাইম স্নিকো প্রযুক্তি ঠিকঠাক কাজই করছে না! ক্যামেরার ফ্রেমিং, স্নিকোর আওয়াজ বোঝার প্রযুক্তিগত জটিলতাও আছে। ফলে সাদা চোখে সৈকতকে নিজের অভিজ্ঞতা, সুদীর্ঘ আম্পায়ারিং জীবনের সঞ্চিত জ্ঞান, প্রশিক্ষণ মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে। বল যেহেতু যথেষ্ট গতিপথ পাল্টেছে, সেটি ভারতীয় ব্যাটারের গ্লাভসে না লাগলে সম্ভব নয়—এই যুক্তিটাই এখানে প্রবল।
মেলবোর্ন টেস্টে ছিলেন টিভি আম্পায়ার, শুক্রবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়ার সিডনি টেস্টে সৈকত দায়িত্ব পালন করবেন ফিল্ড আম্পায়ার হিসেবে। সৈকত সেটি নিয়ে ভাবছেন না। তাঁর ভাবনায় বরং এর পরের সিরিজ নিয়ে। জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সাদা বলের সিরিজে আম্পায়ারিং করতে ভারতে যাবেন সৈকত। উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয়রা বাংলাদেশি আম্পায়ারকে কীভাবে স্বাগত জানাবে, সেটিই দেখার!

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
১১ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১২ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১৩ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১৪ ঘণ্টা আগে