
টেনিস কোর্টে ঝড় তুলে মায়ামি মাস্টার্স জিতেছেন ইতালির ইয়ানিক সিনার। যুক্তরাষ্ট্রের গ্র্যাঁ প্রিঁ জিতে টানা পঞ্চম মোটোজিপি জয়ের কৃতিত্ব দেখিয়েছেন আরেক ইতালিয়ান মার্কো বেজেক্কি। এখানেই শেষ নয়, গত ৪৮ ঘণ্টায় জাপানিজ গ্রাঁ প্রিঁ জিতে আলোচনায় তরুণ রেসার কিমি আন্তোনেল্লি। বিশ্ব ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক এমন সাফল্যের মধ্যেও ইতালিয়ানদের হতাশা—ফুটবলে আগের সেই আধিপত্যটা তাদের নেই।
থাকলে কি আর বিশ্বকাপ খেলার জন্য ইতালিয়ানদের প্লে-অফ খেলতে হয়! গত দুটি বিশ্বকাপে জায়গা করে নিতে না পারা আজ্জুরিরা অবশ্য এবার বিশ্বকাপে খেলার খুব কাছাকাছি। বিশ্বকাপ থেকে ইতালির দূরত্ব মাত্র একটি জয়। প্লে-অফের ফাইনালে আজ বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে জিততেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে জেনারো গাত্তুসোর দল।
প্লে-অফে হেরেই গত দুটি বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল ইতালি। তাই এবার প্লে-অফের ফাইনাল নিয়ে সতর্ক ইতালি। শেষ সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নয় জেনারো গাত্তুসোর দল। সেরাটা দেওয়ার জন্য দলকে নিয়ত উজ্জীবিত করে যাচ্ছেন কোচ। ইতালিয়ান দলের সদস্যরাও বুঝতে পারছেন ‘ফাইনাল’ ম্যাচের গুরুত্ব। দলের তারকা মিডফিল্ডার সান্দ্রো তোনালি বললেন, ‘কোচ (গাত্তুসো) আসার পর থেকে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলছি আমরা। এভাবেই এগিয়ে যেতে হবে আমাদের। জয় ছাড়া কোনো বিকল্প নেই আমাদের।’
ফিফা র্যাঙ্কিংয়ে ১২তম অবস্থানে ইতালি। আর বসনিয়া-হার্জেগোভিনার র্যাঙ্কিং ৬৬তম। তাই এই ম্যাচে ইতালিই ফেবারিট। মুখোমুখি লড়াইয়ের রেকর্ডেও এগিয়ে ইতালি। এ পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। বসনিয়ার ১ জয়ের বিপরীতে ইতালির জয় ৪টি। বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। কাগজ-কলমে ইতালি এগিয়ে থাকলেও প্রতিপক্ষের দিকে তাকিয়ে প্রেরণা নেওয়ার আছে বসনিয়া-হার্জেগোভিনার। বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর ফুটবলে তারা প্রথম জয় পেয়েছিল ইতালির বিপক্ষেই। ১৯৯৬ সালের নভেম্বরে রাজধানী সারায়েভোয় হওয়া সেই প্রীতি ম্যাচে বিশ্বকে চমকে দিয়ে বসনিয়া-হার্জেগোভিনা ২-১ গোলে হারিয়ে দিয়েছিল ইতালিকে। সেই জয়ের সুখস্মৃতি আর প্লে-অফের সেমিফাইনালে ওয়েলসেকে পেছনে ফেলে উঠে আসার আত্মবিশ্বাস সন্দেহ নাই ঘরের মাঠে বসনিয়া-হার্জেগোভিনা প্লে-অফের ফাইনালটিকে ইতালির জন্য কঠিন করে তুলবে। ভাগ্যের সহায় মিললে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণও হতে পারে দলটির। প্রথম ও শেষবার বসনিয়া-হার্জেগোভিনা বিশ্বকাপ খেলেছিল ২০১৪ সালে।
ইউরোপীয় ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে বিবেচিত হয়েও ইতালির টানা দুটি বিশ্বকাপ না খেলতে পারাটা দলের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। সেই চাপ হাওয়ায় ভাসিয়ে কি আজ ইতালিয়ানদের আনন্দে মেতে ওঠার দিন!

এক দল ছেড়ে আরেক দলে যোগ দেওয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঘটনা নয়। কিন্তু রাজনীতিবিদ না হলেও এক ক্রিকেটার বিএনপির হয়ে নির্বাচন করতে চেয়ে পরে অন্য রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেছেন। আবার সেটিও তিনি করেছেন খেলোয়াড়ি জীবনের ইতি না টেনেই। সেই ক্রিকেটারটি কে? তাঁর নাম মুখে নেননি প্রধানমন্ত্রী তারেক
২২ মিনিট আগে
গত বছরের জুনে প্রথম লেগে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২–১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে গোল করা রাকিব হোসেন এই ম্যাচে নেই কার্ডখরার কারণে।
২৩ মিনিট আগে
হামজা চৌধুরী আসার পরই যেন বাংলাদেশের ফুটবল ফিরে পেতে শুরু করল তার হারানো ঐতিহ্য। পুরো মাঠজুড়ে তাঁর বিচরণ। গোল তো তিনি করছেনই। প্রতিপক্ষ ফুটবলারদের বোতলবন্দী করে রাখতেও হামজার জুড়ি মেলা ভার। জাহিদ হাসান এমিলির মতে হামজা আসায় বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টাপাল্টি হামলা এখনো চলছে। এক মাস ধরে চলমান যুদ্ধে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটার সমাধান এখনো হয়নি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একেকবার একেক রকম কথা বলছেন।
২ ঘণ্টা আগে