গত মঙ্গলবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক ব্যবস্থাপনার জন্য একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করেন। সেই প্রতিষ্ঠানের মালিকানার অংশ কিনতে পারবেন বাইরের বেসরকারি বিনিয়োগকারীরা। এর পরই আজ জরুরি বৈঠকে বসে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।
বৈঠক শেষে এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, তাদের ৫৫টি সদস্য ফেডারেশন এ বিষয়ে একই অবস্থানে রয়েছে। উয়েফা বলেছে, ‘আমরা সর্বসম্মতভাবে এবং দ্ব্যর্থহীনভাবে বিশ্বকাপ ও ফিফার অন্যান্য প্রতিযোগিতায় মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করছি।’
এরপরই বিশ্বকাপের ঐতিহ্যের প্রসঙ্গ টেনে আনে উয়েফা, ‘বিশ্বকাপকে কোনো বিনিয়োগপণ্য হিসেবে বিবেচনা করা যায় না। এটি ফুটবলের সবচেয়ে বড় ক্রীড়া ঐতিহ্যগুলোর একটি। বিশ্বের সব মহাদেশের খেলোয়াড়, জাতীয় দল ও সমর্থকদের প্রজন্মের পর প্রজন্মের অবদানে এটি গড়ে উঠেছে। এর কোনো অংশই কখনো বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া উচিত নয়। বিশ্বকাপ বিক্রির জন্য নয়।’
ফিফার ২১১ সদস্য দেশের ভোটে ইনফান্তিনোর প্রস্তাব অনুমোদিত হলে উয়েফার এই সিদ্ধান্ত কার্যকর হবে। সেক্ষেত্রে পুরুষ ও নারী বিশ্বকাপের পাশাপাশি ক্লাব বিশ্বকাপও বয়কট করবে ইউরোপের দেশগুলো।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবের পক্ষে ভোট দিলে প্রতিটি সদস্য ফেডারেশন পাবে ৪ কোটি মার্কিন ডলার। আর ১৯ সেপ্টেম্বরের মধ্যে পরিকল্পনায় সম্মতি জানালে প্রথম ধাপে ২ কোটি ডলার দেওয়া হবে বলে সদস্য দেশগুলোর কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন ইনফান্তিনো।
এর আগেও উয়েফা এক বিবৃতিতে ফিফার সমালোচনা করে অভিযোগ করেছিল, ফুটবলকে ‘নিজেদের এবং নিজেদের ঘনিষ্ঠদের সমৃদ্ধ করার হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে ফিফা।
বিশ্বকাপের মালিকানা কাঠামো নিয়ে ফিফা ও উয়েফার এই বিরোধ আন্তর্জাতিক ফুটবলে নতুন এক সংঘাতের জন্ম দিয়েছে। এখন নজর ফিফার সদস্য দেশগুলোর ভোটের দিকে। সেই ভোটেই নির্ধারিত হবে বিশ্বকাপের ভবিষ্যৎ বাণিজ্যিক কাঠামো।

এশিয়ান লিজেন্ডস লিগে আজ অভিযান শুরু হবে বাংলাদেশ টাইগার্সের। দলটির প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস। লুসাকায় বাংলাদেশ সময় বেলা ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ-ভারত লিজেন্ডসদের ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১। দ্য হান্ড্রেডে ছেলে ও মেয়েদের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ মিনিট আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দামামা কি তাহলে বেজেই গেল! অনেকে এমন কথা শুনলে অবাক হতেই পারেন। সবেমাত্র বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কোন ১৪ দল খেলবে, সেটাই ঠিক হয়নি। সূচি প্রকাশ তো বহুদূর। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এরই মধ্যে বিশ্বকাপের প্রচারের কাজ শুরু কর
২০ মিনিট আগে
১৯৮২ সালে বিশ্বকাপ জিতেছেন ফ্রাঙ্কো বারেসি। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন শুধু এসি মিলানেই। আজ ৬৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার। এসি মিলান সামাজিক মাধ্যমে এক পোস্টে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজটা জশ হ্যাজলউডের জন্য হতে পারে বিশেষ এক উপলক্ষ। ডারউইনে ১৩ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টে সুযোগ পেলে ৫ উইকেট নিয়েই অস্ট্রেলিয়ার হয়ে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলকে পা রাখবেন তিনি। তবে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই পেসারের কাছে ব্যক্তিগত অর্জনের চেয়েও বেশি গুরুত
২ ঘণ্টা আগে