
উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশাজনক। টানা দুই ম্যাচে হার, গোল করতে না পারা এবং দলের বিবর্ণ পারফরম্যান্স—সব মিলিয়ে শেষ পর্যন্ত কোচ জেরার্ড জোন্সের ওপরই কোপ পড়েছে। সিরিয়ার কাছে ৩–০ গোলে হারের পরপরই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বৃহস্পতিবার রাতে জোন্সকে ই-মেইলে সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর উজবেকিস্তানে বাংলাদেশ দলের অবস্থান করা হোটেল থেকেও তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে। দলের ম্যানেজার সামিদ কাশেম ও ফেডারেশনের পক্ষ থেকে সহকারী কোচ আতিকুর রহমান মিশুকে পরবর্তী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বাছাইপর্বের বাকি সময়টায় মিশুর অধীনেই দল পরিচালিত হবে। আজ স্থানীয় সময় বিকেল চারটায় তাঁর অধীনে রিকভারি সেশনে নামবেন নাজমুল, আব্বাসরা।
জোন্সকে নিয়ে অবশ্য বাফুফের অস্বস্তি নতুন নয়। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। বেতন নিয়ে অভিযোগের পর ঢাকার টিম হোটেলে এক সহকারীর সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। পরিস্থিতি সামাল দিতে তখন হোটেলে পুলিশও ডাকা হয়। এত কিছুর পরও বাফুফে তাঁকেই উজবেকিস্তানের বাছাইপর্বে দলের প্রধান কোচ হিসেবে পাঠায়।
কিন্তু মাঠের পারফরম্যান্স সেই সিদ্ধান্তের পক্ষে কোনো স্বস্তি এনে দিতে পারেনি। বাছাইপর্বের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি একবারও। উল্টো পাঁচ গোল হজম করেছে। বিশেষ করে সিরিয়ার বিপক্ষে ৩–০ গোলের হারে দলের আক্রমণ ও কৌশল নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়।
টানা ব্যর্থতার পর দ্রুতই সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। বাছাইপর্ব শেষ হওয়ার আগেই জোন্সকে সরিয়ে দিয়ে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মিশুকে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই বল হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর কেন্টে ফিরে উস্টারশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন এই পেসার। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ কেন্টের সতীর্থরাও।
৪ ঘণ্টা আগে
রান পাহাড় গড়া দক্ষিণ আফ্রিকাকে স্বস্তিতে থাকতে দেয়নি নামিবিয়ার ব্যাটাররা। অবশ্য দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত পেরে উঠল না শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটি। টানা তৃতীয় জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখল প্রোটিয়ারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী জিম্বাবুয়ে।
৪ ঘণ্টা আগে
ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৮ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। অর্থাৎ, চুক্তি অনুযায়ী অন্তত ২০২৮ সাল পর্যন্ত মায়ামির হয়ে খেলার সুযোগ রয়েছে তাঁর। মেসি নিজেও চুক্তি বাড়ানোর সময় জানিয়েছিলেন, মায়ামি ফ্রিডম পার্কে নতুন স্টেডিয়ামে খেলার জন্য তিনি রোমাঞ্চিত।
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর বাদ পড়েছেন সাতজন, নতুন করে দলে ডাক পেয়েছেন আরও সাত ক্রিকেটার। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।
৫ ঘণ্টা আগে