
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
দুবাইয়ে গত রাতে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছে বাংলাদেশ। ২০২৬ এশিয়া কাপ অভিযান দারুণভাবে শুরুর পর দিনই আইসিসি মেয়েদের ক্রিকেটের সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন মারুফা আক্তার। তাঁর রেটিং পয়েন্ট ৫৩৭। ইন্দোনেশিয়াকে ৫৮ রানে গুটিয়ে দিতে তাঁর অবদান অপরিসীম। ৩ ওভারে ৬ রানে নিয়েছেন ২ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন।
মারুফার মতো র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বর্ণা আক্তার, সুলতানা খাতুনেরও। এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন সুলতানা। সমান ৪৯৩ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৪৬ নম্বরে পাকিস্তানের তুবা হাসান। তুবা এগিয়েছেন দুই ধাপ। স্বর্ণা সুখবর পেয়েছেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে। তাঁর ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রানের ইনিংসে বাংলাদেশ করেছে ৮ উইকেটে ১২৯ রানে। বোলিংয়ে ২ ওভারে ৩ রান দিয়েও কোনো উইকেট পাননি। দুই ধাপ এগিয়ে এখন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ৩১ নম্বর অলরাউন্ডার এখন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ১১৮।
সমান ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে স্বর্ণা, রাবেয়া খান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ৩১ নম্বর অলরাউন্ডার। রাবেয়া পিছিয়েছেন এক ধাপ। দুঃসংবাদ পেয়েছেন জ্যোতিও। দুই ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২২ নম্বরে এখন বাংলাদেশ অধিনায়ক। তাঁর রেটিং পয়েন্ট ৬০৯। আর লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। ব্যাটিং, অলরাউন্ডার দুই জায়গাতেই র্যাঙ্কিংয়ে তিনি আছেন সেরা দশের মধ্যে। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন আতাপাত্তু।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে আতাপাত্তু আইসিসি র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে আছেন। ৪০৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই তিনে লঙ্কান অধিনায়ক। ২৯ আগস্ট আমিরাতের বিপক্ষে ২৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন এই ওপেনার। বোলিংয়ে ৩ ওভারে ১০ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। ৭৩৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ৬ নম্বরে আতাপাত্তু।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা তিনে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৭৮৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার অস্ট্রেলিয়ার বেথ মুনি। দুইয়েও আছেন আরেক অজি ব্যাটার জর্জিয়া ভল। তাঁর রেটিং পয়েন্ট ৭৭৯। ৭৭১ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের তিন নম্বর ব্যাটার দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও সেরা তিনে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৫০২ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কারের রেটিং পয়েন্ট ৪৬৫।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৩ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৫ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৫ ঘণ্টা আগে
মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণে সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়
৭ ঘণ্টা আগে