
ক্রিকেট স্কটল্যান্ড একটা ধন্যবাদ দিতেই পারে বাংলাদেশকে। ভারতের মাঠে বাংলাদেশ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় টুর্নামেন্টে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা আয় করেছে স্কটল্যান্ড।
অর্থের এই অঙ্কটা পাওয়ারই কথা ছিল না স্কটল্যান্ডের। বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। তাই ভারত-শ্রীলঙ্কায় খেলার কথাও ছিল না দলটির। কিন্তু আইপিএল থেকে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং উদ্ভুত পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে কপাল খুলে যায় স্কটিশদের। টুর্নামেন্টে অংশ নিয়ে ২৭৮৬৫৪ মার্কিন ডলার আয় করেছে স্কটল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকা।
গ্রুপ পর্বে চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে স্কটল্যান্ড। সেই এক জয়ে প্রাইজমানি হিসেবে ঠিকই পেয়েছে ৩ কোটি ৪১ লাখ টাকা। বিশ্বকাপ খেললে এই পরিমাণ অর্থ পেতে পারত বাংলাদেশও।
গ্রুপ পর্ব খেলে এবং মাত্র একটি জয় নিয়েই যদি স্কটিশরা ৩ কোটি ৪১ লাখ টাকা পায়, তাহলে চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ নিউজিল্যান্ড কত টাকা পেয়েছে, সেটা নিশ্চয়ই জানতে মন চাইছে ভক্ত-সমর্থকদের। চ্যাম্পিয়ন ভারত পেয়েছে ২৬ লক্ষ ৩৯ হাজার ৪২৩ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ৩২ কোটি ৩৬ লাখ টাকা। আর নিউজিল্যান্ড প্রাইজমানি হিসেবে পেয়েছে ১৪ লাখ ২২ হাজার ৬৯২ ডলার (১৭ কোটি ৪৪ লাখ টাকা)।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে ইতালি পেয়েছে ২৫৬১৫৪ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩ কোটি ১৪ লাখ টাকা। তারা নেপালের বিপক্ষে ১০ উইকেটে জিতে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে। ইতালির সমান ৩ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে নেদারল্যান্ডস, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতও। সবচেয়ে কম ২ লাখ ২৫ হাজার ডলার করে পেয়েছে কানাডা, নামিবিয়া এবং ওমান। এই তিন দলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ২ কোটি ৭৬ লাখ টাকা করে।

অর্ধেক কাজ আগেই সেরে রাখেন নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা। মিরপুর শেরেবাংলায় সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশের আগুনে বোলিংয়ে ১১৪ রানেই শেষ পাকিস্তান। ৫০ ওভারে ১১৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করে কত আগে বাংলাদেশ খেলা শেষ করে, সেটাই ছিল দেখার অপেক্ষা। পাকিস্তানের বোলারদের বেধড়ক পিটিয়ে ইফতার
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরান কি আদৌ অংশ নেবে—সময় যত এগোচ্ছে, ততই এই প্রশ্ন জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বেশি। যদিও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর আশা, বিশ্বকাপে ইরান খেলবে।
২ ঘণ্টা আগে
মিরপুরের উইকেট কেমন হবে—বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগেই এটা নিয়ে চলতে থাকে আলাপ-আলোচনা। ব্যাটারদের বধ্যভূমি নামে পরিচিত এই উইকেটে রীতিমতো বোলারদের রাজত্ব দেখা যায়। আজ সিরিজের প্রথম ওয়ানডের প্রথম ইনিংসে দেখা গেল তেমন কিছুই। তবে এখানে উইকেটের যতটা না দায়, তাঁর চেয়ে বেশি কৃতিত্ব বাংলাদেশের বোলারদের
৩ ঘণ্টা আগে
গতির সঙ্গে বাউন্সারে ব্যাটারদের কাবু করতে নাহিদ রানার সুনাম রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে ফর্মটা তাঁর পক্ষে কথা বলছিল না। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে তাঁর আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখছে পাকিস্তান।
৪ ঘণ্টা আগে