নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইংল্যান্ড থেকে আজ দুপুরে ঢাকায় পৌঁছাবেন হামজা চৌধুরী, এমন কথাই গতকাল বলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। কিন্তু দুপুরে নয়, ফ্লাইট মিস করে বিকালে আসছেন হামজা।
অতিরিক্ত জ্যামের হামজা কারণে বাফুফে থেকে দেওয়া নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি। তাই নিজ খরচে ঢাকায় আসতে হচ্ছে তাঁকে। বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে হজরত শাহজালাল বিমানবন্দরে পা রাখবেন তিনি।
আজ অবশ্য অনুশীলন নেই জাতীয় দলের হামজা তাই এসেই চলে যাবেন হোটেলে। কাল রাত ১২টার দিকে আসার কথা রয়েছে কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোম। আজ ভোরে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে আতলেতিকো ওতাওয়ার কাছে ২-১ গোলে হেরেছে তাঁর দল কাভালরি এফসি।
এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ৩০ অক্টোবর শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। ভারতের মুখোমুখি হওয়ার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে খেলবেন হামজা। তবে শমিতের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৪ মিনিট আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে