
বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। ফ্রান্সের সময়ও কাটছে মাঠের ব্যস্ততায়। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখেই বাকি সতীর্থদের মতো কিলিয়ান এমবাপ্পেও পুরো মনোযোগ রাখছেন প্রস্তুতিতে। একই সঙ্গে ফ্রান্সের সেরা হওয়ার অপেক্ষায় এই ফরোয়ার্ড।
প্রস্তুতি ম্যাচে গত রাতে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ফরাসিদের হয়ে একবার জালের দেখা পান এমবাপ্পে। দেশের জার্সিতে এটা তাঁর ৫৬ তম গোল। ৫৭ গোল করে তালিকার সবার ওপরে আছেন অলিভিয়ার জিরু। অর্থাৎ আর মাত্র দুটি গোল করলেই ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের মালিক বনে যাবেন এমবাপ্পে।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে চলতি আন্তর্জাতিক বিরতিতে আরও একটি ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী ৩০ মার্চ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সে ম্যাচে ফ্রান্সের হয়ে জোড়া গোলদাতা হওয়ার সুযোগ থাকছে এমবাপ্পের সামনে। তবে রেকর্ডের কথা না ভেবে বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন তিনি। ব্রাজিলের বিপক্ষে নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ তারকা।
এমবাপ্পে বলেন, ‘আমি দ্বিচারিতা করব না—এটা যে বিশ্বকাপ ফাইনাল ছিল, এমনটা বলব না। তবে এমন একটি ম্যাচ খেলতে পারাটা অবশ্যই দারুণ ব্যাপার। আমরা ভালো ছন্দে খেলেছি। আমাদের খেলায় ছিল গতি, নড়াচড়া আর সৃজনশীলতা। আমরা অনেক সুযোগ তৈরি করতে পেরেছি, পাশাপাশি অন্য দিকগুলোতেও স্থিতিশীল ছিলাম। আমরা এগিয়ে যাচ্ছি (বিশ্বকাপের প্রস্তুতিতে)।’
আলাদা মনে না করলেও ব্রাজিলকে হালকাভাবে নেননি এমবাপ্পে, ‘আমি একজন ফুটবলার। আমার একটাই চাওয়া—মাঠে নেমে নিয়মিত খেলতে পারা। এটি ছিল বড় একটি ম্যাচ। মাঠে নামার সুযোগকে আমি কখনোই হালকাভাবে নিই না। আমাদের জন্য এটি শুধুই একটি প্রীতি ম্যাচ ছিল না। ব্রাজিলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে। নিজেদের অবস্থানটা যাচাই করার একটা সুযোগ ছিল এটি। তবে একটি ম্যাচ থেকে খুব বেশি চূড়ান্ত সিদ্ধান্ত টানা উচিত নয়।’

রেকর্ড দামে বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই ফ্র্যাঞ্চাইজি বিক্রিতে ট্রান্সফার ফি বাবদ বিশাল অর্থ পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪৩ মিনিট আগে
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আলোচনায় এবারের পিএসএল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন, ছয় ভেন্যু থেকে দুই ভেন্যুতে নিয়ে আসা হয়েছে। শুরুর দিনও আলোচনা কম হয়নি। পাকিস্তানি পেসার নাসিম শাহর আইডি হ্যাক করে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া হয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলা এখনো চলছে। প্রায় এক মাস ধরে চলমান এই যুদ্ধের পর কঠিন সিদ্ধান্ত নিল। যাদের সঙ্গে শত্রুভাবাপন্ন সম্পর্ক, সেসব দেশে ইরান তাদের অ্যাথলেটদের পাঠাবে না।
২ ঘণ্টা আগে
আট বছর পর মোস্তাফিজুর রহমানের পিএসএলে প্রত্যাবর্তনটা হয়েছে মনে রাখার মতো। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে তাঁর দল লাহোর কালান্দার্স জিতেছে ৬৯ রানে। তবে সব ছাপিয়ে লাহোর-হায়দরাবাদ ম্যাচ আলোচনায় আরেক কারণে। হঠাৎ করে বলের রং বদলে গেল।
৪ ঘণ্টা আগে