
দীর্ঘদিন পর শিরোপা জেতার আনন্দ বুঝি এমনই হয়। বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে দেখা গেছে অশ্রু। পর্তুগালের দ্বিতীয় নেশনস লিগ জয় ছাপিয়ে তিনিই হয়ে ওঠেন মধ্যমণি।
বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে পর্তুগাল-স্পেন নেশনস লিগের ফাইনাল হয়েছে বেশ রোমাঞ্চকর। পিছিয়ে পড়া পর্তুগালকে ম্যাচে ফেরান রোনালদো। ১২০ মিনিট পেরিয়ে ২-২ গোলে শেষ হয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে পর্তুগাল। নেশনস লিগের দ্বিতীয় শিরোপা জয়ের মাধ্যমে রোনালদো প্রতিযোগিতামূলক ফুটবলে জিতেছেন ৩৪তম শিরোপা। তবে পর্তুগালের জার্সিতে এটা তাঁর কেবল তৃতীয় শিরোপা।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদো যে শিরোপা গত রাতে জিতেছেন, সেটা জিততে ছয় বছর অপেক্ষা করতে হয়েছে। পর্তুগালের জার্সিতে চ্যাম্পিয়ন হওয়ার পর রোনালদো তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘পর্তুগালের জার্সিতে জেতাটা সব সময়ই বিশেষ কিছু। ক্লাবের হয়ে আমার অনেক ট্রফি আছে। কিন্তু পর্তুগালের হয়ে জেতার চেয়ে বড় কিছুই হতে পারে না। এই যে চোখে জল, সেটা শিরোপা জয়ের। এসব কাজে অনেক আনন্দ।’
পর্তুগালের জার্সিতে ২০০৩ সাল থেকে খেলছেন রোনালদো। আর ক্লাব ক্যারিয়ারে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসর—এই পাঁচ ক্লাবের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে পর্তুগিজ ফরোয়ার্ডের। ক্লাব ক্যারিয়ারে গোলের বন্যা তো বইয়ে দিয়েছেন। পর্তুগালের জার্সিতে ১৩৮ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডও তাঁর। সবকিছু ছাপিয়ে দেশের জার্সিতে খেলতে নামলে রোনালদো অনেক গর্ব অনুভব করেন। পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘পর্তুগালের হয়ে কথা বলতে গেলে অন্য রকম একটা অনুভূতি কাজ করে। এই প্রজন্মের অধিনায়ক হওয়াটাও অনেক গর্বের ব্যাপার। জাতীয় দলের জার্সিতে চ্যাম্পিয়ন হওয়া সর্বোচ্চ সাফল্য।’
আন্তর্জাতিক ফুটবলে রোনালদো প্রথম শিরোপা জেতেন ২০১৬ সালে। সেবার ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ইউরোতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। দ্বিতীয় শিরোপা রোনালদো জিতেছেন তিন বছর পর। নেদারল্যান্ডসকে কাঁদিয়ে ২০১৮-১৯ মৌসুমের নেশনস লিগে চ্যাম্পিয়ন হয় পর্তুগিজরা। এবারও পর্তুগালের জয়ের ব্যবধান ১-০। আর গত রাতে নেশনস লিগ জিতে আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় শিরোপা ঘরে তুললেন রোনালদো। স্পেনকে টাইব্রেকারে হারিয়ে নেশনস লিগে সর্বোচ্চ দুবার শিরোপাজয়ী দল এখন পর্তুগাল। স্পেন, ফ্রান্স একবার করে চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টে।

আঙিনায় পাকিস্তান আর সিরিজটা যখন ওয়ানডে, তখন ২০১৫ সালটা ফিরে আসেই। ১১ বছর আগের সফরকারী দলকে তিন ওয়ানডের সিরিজের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই সিরিজের ভেন্যু আর এই সিরিজের ভেন্যু একই—মিরপুর শেরেবাংলা। পুরোনো সেই চিত্রনাট্য মেনে আজই কি সিরিজ জয় বাংলাদেশের?
৬ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাঁকে নিলাম থেকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স।
৯ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের পর থেকে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন হাফিজ। সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তবে ২০২৬ সালের এই নতুন যাত্রাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। অতীতে অনেক ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সংসদ সদস্য কিংবা ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু স্পিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক
১৫ ঘণ্টা আগে
দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
১৬ ঘণ্টা আগে