
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আক্ষেপের নাম হয়ে থাকল পেনাল্টি মিস। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়ে ভক্তদের তোপের মুখে পড়েছেন ব্রুনো গিমারেস। একই সঙ্গে সামনে উঠে আসছে ভিনিসিয়ুস জুনিয়রের নাম।
নিউজার্সিতে ম্যাচের নবম মিনিটে মাথিউস কুনিয়াকে নিজেদের ডি বক্সে ফেলে দেন নরওয়ের ডিফেন্ডার ক্রিস্টোফার আজের। প্রথমে খেলা চালিয়ে নিলেও পরে রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। শুরুতে পেনাল্টি স্পটে বল নিয়ে দাঁড়িয়ে যেতে দেখা যায় ভিনিসিয়ুসকে। সবাই ভেবেছিলেন, রিয়াল মাদ্রিদ তারকাই বোধহয় পেনাল্টি নেবেন। কিন্তু অল্প সময়েই দৃশ্যপট বদলে যায়। পেনাল্টি নিতে আসেন গিমারেস।
ম্যাচের শুরুতেই ব্রাজিলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন গিমারেস। তাঁর নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। আরও একবার হেক্সা মিশনের ব্যর্থ হওয়ার আক্ষেপ নিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করতে হলো ব্রাজিলকে।
হতাশাজনক হারের পর সংবাদ সম্মেলনে কার্লো আনেচলত্তি জানান, তাঁর সিদ্ধান্তেই পেনাল্টি নিয়েছিলেন গিমারেস। ভিনিসিয়ুসও বললেন একই কথা, ‘পেনাল্টি কে নেবে, সেটা কোচ আগে থেকেই ঠিক করে রাখেন। কোচ আজ গিমারেসকে করতে বলেছিলেন। আমার মাঝে সেরা খেলোয়াড় বা সর্বোচ্চ গোলদাতা হওয়ার অহমিকা কখনো ছিল না। সেই কারণেই ব্রুনো পেনাল্টি নিয়েছিল। সে আমার চেয়ে ভালো পেনাল্টি নেয়। তাই কোচ তাকে দিয়ে পেনাল্টি শট করিয়েছেন। আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি।’
কোচ চাইলে পেনাল্টি নিতেন বলে জানালেন ভিনিসিয়ুস, ‘এখন অনেকে মনে করতেই পারে যে, আমি বোধহয় পেনাল্টি নিতে চাইনি। কিন্তু আমি কখনো পালিয়ে যাইনি। রিয়াল মাদ্রিদের হয়ে কোচ যখন আমাকে দায়িত্ব দেন, আমি তখন পেনাল্টি শট নেই। আমি সব সময় দলের জন্য খেলি, আর সেই মুহূর্তে গিমারেসের পেনাল্টি নেওয়াটাই ছিল সঠিক সিদ্ধান্ত। দুর্ভাগ্যবশত, সে গোল করতে পারেনি। ফুটবল এমনই। এই পরিস্থিতিতে আমাদের মাথা উঁচু রাখতে হবে।’

রীতিমতো এক নাটকই মঞ্চস্থ হলো মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে। ইংল্যান্ড-মেক্সিকোর ম্যাচে কী ছিল না! ফাউল, লাল কার্ড, পেনাল্টি। এমন নাটকীয় ম্যাচে শেষ হাসি হেসেছে টমাস টুখেলের দল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল ইংলিশরা।
১ ঘণ্টা আগে
ক্লাব পর্যায়ে গোলের ঝুলঝুরি ছুটিয়ে অনেক আগেই গোলমেশিন তকমা পেয়েছেন আরলিং হালান্ড। এবারের বিশ্বকাপেও ধারাবাহিকভাবে জালের দেখা পাচ্ছেন। শেষ ষোলো থেকে ব্রাজিলকে বিদায় করার পথে দুইবার পেয়েছেন জালের দেখা। এরপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। সেই হারের অন্যতম মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত ছিল প্রথমার্ধে ব্রুনো গিমারেসের পেনাল্টি মিস। ম্যাচ শেষে সেই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার।
৩ ঘণ্টা আগে
গিমারেসকে পেনাল্টি নিতে দেখে অনেকেই বিস্মিত হন। ক্লাব ফুটবলে গত মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে দুটি পেনাল্টিই সফলভাবে কাজে লাগিয়েছিলেন। তবে তিনি দলের নিয়মিত পেনাল্টি নেওয়ার খেলোয়াড় ছিলেন না। এমনকি নিজের পেশাদার ক্যারিয়ারে সবমিলিয়ে তিনটি পেনাল্টি নিয়েছেন তিনি। ২০২৫–২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের
৫ ঘণ্টা আগে