
ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি, কে সেরা—ফুটবলপ্রেমীদের মধ্যে এখনো চলে কথার লড়াই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে দুজনই করে চলেছেন একের পর এক রেকর্ড। ক্যাবিনেটে ভর্তি করছেন একের পর এক শিরোপা। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ মার্ক কক্সের মতে, তাঁদের নেপথ্যের মানুষদের অবদানও অপরিসীম।
বার্সেলোনার খেলোয়াড় তৈরির আতুঁড়ঘর লা-মাসিয়া থেকে উঠে আসা মেসি তাঁর ক্যারিয়ারে পেপ গার্দিওলা, হাভিয়ের মাশচেরানো, লিওনেল স্কালোনিদের অধীনে খেলেছেন। ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকা—জাতীয় দলের এই মেজর শিরোপাগুলো মেসি জিতেছেন গত পাঁচ বছরে। আর জোসে মরিনিও, এরিক টেন হাগ, হোর্হে জেসুস, রবার্তো মার্তিনেজদের মতো কোচের অধীনে রোনালদো খেলে গোলের বন্যা বইয়ে দিয়েছেন। বিশ্বকাপ না জিতলেও নেশনস লিগ, ইউরো জিতেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ মার্ক কক্স বলেন, ‘ফুটবলে সবাই মেসি বা রোনালদোর মতো ব্যক্তিগত নৈপুণ্যের দিকে তাকায়। কিন্তু তাদের পেছনের মানুষগুলো এবং মাঠের বাইরের মানুষদের অবদানও অনেক।’
পাকিস্তানকে আজ ২-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফে শুভসূচনা করেছে বাংলাদেশ। রেফারির শেষ বাঁশি বাজার পরই খেলোয়াড়রা তো বটেই, মালের জাতীয় স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশি দর্শকদেরও গর্জন শোনা যায় গ্যালারিতে। পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশের জাতীয় পতাকা উঁচিয়ে ধরেছেন ফুটবলাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ কক্স বলেন, ‘খেলাটি কঠিন ছিল। পাকিস্তান খুব অল্প সময়ের নোটিশে একটি দল গঠন করেছে, যাদের মধ্যে কেউ কেউ আন্তর্জাতিক ফুটবল খেলেনি। কিন্তু তাদের সাহস ছিল। আমার ছেলেদেরও সাহস ছিল।’
উপমহাদেশে ফুটবলারদের আত্মনিবেদন দেখে রীতিমতো মুগ্ধ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ কক্স। যেখানে এক ফুটবলার আজ চোট পাওয়ার পরও মাঠ ছেড়ে চলে যাননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘ইউসুফ নামে এক ফুটবলার বড় চোট পেয়েছিল। আমরা তাকে পরীক্ষা করে মাঠ থেকে তুলে নিতে চেয়েছিলাম। কিন্তু সে মাঠ ছাড়তে রাজি হয়নি। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপের ফুটবলারদের মধ্যে এই অদম্য সাহস দেখতে পাবেন। তারা অনেক সাহস নিয়ে খেলে, তাই ম্যাচটি বেশ কঠিন ছিল।’
অনূর্ধ্ব-২০ সাফ শুরুর আগেই আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই যমজ রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। মালের জাতীয় স্টেডিয়ামে আজ পাকিস্তানের বিপক্ষে ডেকলানের খেলা না হলেও সুযোগ পেয়েছেন রোনান সুলিভান। নেমেই সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রোনান। বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে জোড়া গোলে ম্যাচসেরা হয়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে জয়ে শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ কোচ কক্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রোনান এবং ডেকলান এখানে এসেছে, ইব্রাহিমও এসেছে। তারা মাঠের ভেতরে এবং বাইরে একটি দল হিসেবে নিজেদের গুছিয়ে নিয়েছে। যদিও রোনান দুটি গোল করেছে, তবে অন্য খেলোয়াড়রাও সুযোগ তৈরি করে দিয়েছে। ডিফেন্ডাররা গোলপোস্ট সুরক্ষিত রেখেছে।’
ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে চাপে রেখেছিল বাংলাদেশ। কিন্তু একের পর এক চেষ্টা করেও গোলমুখ খুলতে পারছিল না তারা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। প্রথমার্ধেই অবশ্য ফরোয়ার্ড রোনানের সুযোগ ছিল গোল দেওয়ার। তবে সতীর্থ ফয়সাল-মোরশেদদের ‘স্বার্থপর ফুটবলে’ সে সব সুযোগ হাওয়ায় মিলিয়ে গেছে।
দ্বিতীয়ার্ধের শুরুর ৮ মিনিট পর গোলের দেখা পায় বাংলাদেশ। ৫৩ মিনিটে রোনান সুলিভানের চোখধাঁধানো ৩০ গজি ফ্রি-কিকে বাংলাদেশ এগিয়ে যায় ১-০ গোলে। ফ্রি কিক থেকে যেভাবে গোল করেছেন, সেটা যেন মেসিদের ফ্রি-কিককে মনে করিয়ে দেয়। দ্বিতীয় গোলটা রোনান করেছেন ৬৭ মিনিটে। শেখ সংগ্রামের ক্রস রিসিভ করে রোনান সুলিভান বলে এমনভাবে মাথা ছুঁয়েছেন, পাকিস্তানি গোলরক্ষক কিছুই বুঝে উঠতে পারেননি।
পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জয়ী বাংলাদেশের পরের প্রতিপক্ষ ভারত। ২৮ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আজ যে রোনানের মুখে হাসির ঝলক দেখা গেছে, সেটা নিশ্চয়ই ভারত-ম্যাচেও ধরে রাখতে চাইবেন তিনি।

নেইমার ইস্যুতে ব্রাজিল দলে নতুন করে উত্তাপ ছড়াল। প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে নেইমার-কে বাদ দেওয়ায় কোচ কার্লো আনচেলত্তিকে সতর্কবার্তা দিয়েছেন কিংবদন্তি রোমারিও। জানিয়ে দিয়েছেন, নেইমার যদি ফিট নাও থাকেন, তারপরও তাঁকে ব্রাজিল দলে রাখা উচিত।
৩ ঘণ্টা আগে
সতীর্থরা সময় আগেভাগেই চলে গিয়েছিলেন ভিয়েতনামে। ঈদের দিন সকালে হ্যানয় বিমানবন্দরে পৌঁছেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা। কিন্তু হামজা চৌধুরী নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে।
৪ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের টিকিটের চাহিদা বরাবরই বেশি। এবারও ব্যতিক্রম নয়। ব্যতিক্রম শুধু দামে—সব টিকিটেরই চড়া দাম। টিকিটের এই চড়া দামের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)। টিকিটের ‘অত্যধিক দাম’ নির্ধারণের অভিযোগে সংস্থাটি ফিফার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের কাছে মামলা করেছে।
৪ ঘণ্টা আগে
এলাম, দেখলাম, জয় করলাম—রোনান সুলিভানের কাছে ব্যাপারটা যেন এমনই। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই নায়ক বনে গেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল দিয়ে পেলেন ম্যাচসেরার পুরস্কার।
৫ ঘণ্টা আগে