Ajker Patrika

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন মুসলিম রেফারি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮: ১২
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন মুসলিম রেফারি
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন এলফাথ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড-আর্জেন্টিনা। সে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন রেফারি ইসমাইল এলফাথ। বিবৃতিতে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।

৪৪ বছর বয়সী এলফাথ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচে বাঁশি বাজিয়েছেন। জাপান-নেদারল্যান্ডস, উরুগুয়ে-স্পেন এবং ব্রাজিল-নরওয়ে ম্যাচে দায়িত্ব পালন করে তিনি ছয়টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন। একমাত্র লাল কার্ডটি পেয়েছিলেন উরুগুয়ের আগুস্তিন কানোব্বিও।

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালে এলফাথের সহযোগী হিসেবে থাকবেন তাঁর স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। এর আগে ফ্রান্স-স্পেন প্রথম সেমিফাইনাল পরিচালনা করবেন সালভাদরের রেফারি ইভান বার্টন। অর্থাৎ এবারের বিশ্বকাপের দুই সেমিফাইনালেই দেখা যাবে কনকাকাফ অঞ্চলের দুই রেফারিদের।

ইংল্যান্ড ও আর্জেন্টিনা সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৫ সালে। বিশ্বকাপে দুই দলের শেষ দেখা ২০০২ আসরে। ইতিহাসের অন্যতম আলোচিত ফুটবল প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি এটি। ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড গোল এবং ১৯৯৮ বিশ্বকাপে দিয়েগো সিমিওনের ওপর ফাউলের ঘটনায় ডেভিড বেকহামের লাল কার্ড—দুই দলের লড়াইয়ের ইতিহাসে সবচেয়ে আলোচিত দুই ঘটনা।

এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার ম্যাচগুলোতে একাধিক রেফারিং ও ভিএআর সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে। শিরোপাধারীদের প্রথম ম্যাচে আলজেরিয়ার আইসা মান্দিকে ফাউল করেও লাল কার্ড পাননি লিওনেল মেসি। এ ছাড়া শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ভিএআরের সিদ্ধান্তে একটি গোল বাতিল হওয়ার পর দলটি অন্যায়ের শিকার হয়েছে বলে অভিযোগ করেন মিসরের কোচ হোসাম হাসান।

কোয়ার্টার ফাইনালেও ভিএআরের একটি সিদ্ধান্ত ছিল আলোচনায়। লিয়ান্দ্রো পারেদেসকে দেখানো হলুদ কার্ড বাতিল করে সেটি সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে দেখানো হয়। পরে অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এমন প্রেক্ষাপটে ইংল্যান্ড-আর্জেন্টিনার উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে এলফাথ ও তার রেফারিং দলের প্রতিটি সিদ্ধান্তও থাকবে বিশেষ নজরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত