
রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফাইনালে হেরে রানার্সআপ হলেও দারুণ বোলিংয়ে টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন চট্টগ্রাম রয়্যালসের শরীফুল ইসলাম। এরপর সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে খোলাখুলি কথা বলেছেন এই পেসার।
নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আইসিসিকে দুবার চিঠি দিয়ে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো খেলার দাবি জানায় বিসিবি। কিন্তু আইসিসি বরাবরই চেয়েছে সিদ্ধান্ত থেকে সরে এসে ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাক বাংলাদেশ। এ জন্য কয়েক দফা বিসিবির সঙ্গে আলোচনাও করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
কিন্তু বিসিবিকে সেই সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি আইসিসি। সর্বশেষ ২১ জানুয়ারি ভোটাভুটির আয়োজন করে সংস্থাটি। সেখানে বাংলাদেশ ১২-২ ভোটে হেরে গেলে বিসিবিকে সাফ জানিয়ে দেওয়া হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাইলে ভারতেই যেতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। তাতেও সিদ্ধান্ত থেকে নড়চড় করেনি বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি জানিয়ে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না তারা।
বিসিবির এমন সিদ্ধান্তে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা একরকম শেষ হয়েছে। এরপরও অভিভাবক হিসেবে বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন শরীফুল। তিনি বলেন, ‘আমাদের অভিভাবক হলো বিসিবি। উনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই। এখন তো জানি না কী হবে না হবে। এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে না ভেবে নিজের পারফরম্যান্সের দিকে মনোযোগ শরীফুলের, ‘বিশ্বকাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না, এটা তো পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। আমরা সব সময় চিন্তা করি কীভাবে ভালো করব। সবার জায়গা থেকে সেরাটা যাতে খেলতে পারে। আমিও চেষ্টা করেছি, তামিমও (তানজিদ হাসান তামিম) চেষ্টা করেছে। বিশ্বকাপে যাওয়া না যাওয়া তো আমাদের হাতে নেই।’

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
৬ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
৯ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
১০ ঘণ্টা আগে