
অস্ট্রেলিয়া থেকে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশে ফেরার কয়েক ঘণ্টা পরই মিরপুরে বিসিবি কার্যালয়ে বুলবুল।
সাদা গাড়িতে চড়ে বুলবুল আজ বিসিবি কার্যালয়ে গিয়েছেন। গাড়ি থেকে নামতেই তাঁকে স্বাগত জানান বিসিবির ইমাম। ইমামের সঙ্গে করমর্দন শেষে বুলবুল ব্যস্ত হয়ে পড়লেন তাঁর কাজে।
বুলবুলের পরিবার থাকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী শহর মেলবোর্নে। জরুরি কাজে ১৬ ফেব্রুয়ারি পরিবারের কাছে গিয়েছিলেন বিসিবি। যাওয়ার আগে বিসিবি পরিচালকদের জানিয়ে গিয়েছিলেন বুলবুল।
বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়ায় আসা-যাওয়া করতেন বুলবুল। তবে গত বছরের ডিসেম্বরে দেশে ফেরার পর টানা দুই মাস কাজ করেছিলেন তিনি। এই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অদম্য টি-টোয়েন্টি কাপ—অল্প সময়ে দুটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিলেন তিনি। সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাতে হয়েছিল জাতীয় দল নিয়ে। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা, না খেলা নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে একাধিক সভা করতে হয়েছিল।
ঈদুল ফিতর শেষেই ঢাকায় ফিরতে পারেন বুলবুল—আজকের পত্রিকার পডকাস্টে এমনটাই গত ২৫ ফেব্রুয়ারি জানিয়েছিলেন আসিফ আকবর। সেদিন আসিফ বলেছিলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) দীর্ঘদিন হলো পবিত্র রমজানে একটা খতম তারাবি পড়েন অস্ট্রেলিয়াতে। তারাবি এবারও পড়ছেন এবং তিনি ঈদ করেই সম্ভবত ফিরবেন (ঢাকায়)।’ আজ দেড় মাসের ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বুলবুল। তিনি দেশে ফেরার আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।

২০২৪ সালে নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। ললিতপুরের আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশ এবার নেপালকে পেল সেমিফাইনালেই। ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী মার্ক কক্সের শিষ্যরা।
৩৭ মিনিট আগে
উরুগুয়ের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ড্রয়ের পর এখন ইংল্যান্ডের চোখ জাপান ম্যাচের দিকে। তার আগে বড় ধরনের সংকটে পড়েছে তারা। একসঙ্গে দলটির আটজন খেলোয়াড় ক্যাম্প ছেড়ে চলে গেছেন। তাতে দল সাজাতে বেশ হিমশিম খেতে হচ্ছে প্রধান কোচ থমাস টুখেলকে।
১ ঘণ্টা আগে
ফেব্রুয়ারির নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পর টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগ থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে তুলনামূলক বেশি বক্তব্য রেখেছেন আমিনুল হক। সংসদ অধিবেশনে আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকল বিসিবি।
২ ঘণ্টা আগে
দিল্লি ক্যাপিটালসকে বেশ বিপদেই ফেলে দিয়েছেন বেন ডাকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগ মুহূর্তে সরে দাঁড়ান এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে ক্রিকেট দুনিয়ায়। এবার বিষয়টি নিয়ে কথা বললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার।
২ ঘণ্টা আগে