
ক্যারিয়ারজুড়ে ১৩টি কনকাশনের ধাক্কা সামলাতে হয়েছে উইল পুকোভস্কিকে। এর মধ্যে প্রথমটি হয়েছিল ২০১৪ সালে স্কুলে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের অনুশীলনে। সেই চোটের প্রায় এক যুগ পর নিজের সাবেক স্কুল ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই টেস্ট ব্যাটার।
পুকোভস্কিকে অভিযোগ, মাথায় চোট পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালন করেনি।
২০২৫ সালের এপ্রিলে মাত্র ২৭ বছর বয়সে চিকিৎসকদের পরামর্শে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন পুকোভস্কি। তাঁর আইনজীবীরা ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে স্টেটমেন্ট অব ক্লেইম দাখিল করেছেন। সেখানে বলা হয়েছে, ২০১৪ সালের ওই ঘটনায় জ্ঞান হারানোর পরও তাঁকে অনুশীলনে ফিরতে দেওয়া হয়েছিল। পুকোভস্কির দাবি, তাঁর ক্যারিয়ারে পরবর্তী সময়ে দেখা দেওয়া কনকাশন-সংক্রান্ত সমস্যার সূত্রপাত ওই ঘটনা থেকেই।
অনুশীলনের সময় জ্ঞান হারানোর পর কী ঘটেছিল, তা নিয়ে চলতি বছরের শুরুতে লর্ডস ট্যাভার্নার্সের এক অনুষ্ঠানে কথা বলেছিলেন পুকোভস্কি। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘আমাকে আক্ষরিক অর্থেই মাঠের পাশে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর আমার একমাত্র স্মৃতি হলো, কোচ আমার কাছে এসে বলেছিলেন, ‘তুমি কি অনুশীলন চালিয়ে যেতে চাও?’ আমি বলেছিলাম, ‘হ্যাঁ।’ এরপর আমি সারা দিন অনুশীলন করেছি। অদ্ভুতভাবে বললে, এটি সম্ভবত আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কারণ ওই দিনের পর থেকে আমি আর কখনো আগের মতো অনুভব করিনি। যে মানুষটি যেকোনো কিছু করতে, সবকিছু করতে প্রস্তুত ছিল, সেখান থেকে আমি দীর্ঘ সময়ের জন্য সোফায় বসে কিছু না করা একজন মানুষে পরিণত হয়েছিলাম।’
আইনি দাবিতে পুকোভস্কির আইনজীবীরা অভিযোগ করেছেন, জ্ঞান হারানোর পর তাঁকে অনুশীলন থেকে সরিয়ে নেওয়া উচিত ছিল। তাঁদের মতে, ওই সময়ে স্কুল কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ একজন তরুণ ক্রীড়াবিদের প্রতি তাদের দায়িত্বের মানদণ্ড পূরণ করেনি। ওই চোটের পর পুকোভস্কিকে কয়েক মাস স্কুল থেকে দূরে থাকতে হয়েছিল।
অস্ট্রেলিয়ার হয়ে পুকোভস্কির টেস্ট ক্যারিয়ারও থেমেছে মাত্র এক ম্যাচে। ২০২১ সালের জানুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে ওপেন করতে নেমে ৬২ রান করেছিলেন তিনি। ম্যাচটিতে ভারতের বোলিং আক্রমণে ছিলেন জাসপ্রিত বুমরাহ। তবে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়ায় ব্রিসবেনে সিরিজের শেষ টেস্টে আর খেলতে পারেননি তিনি।
এরপর বারবার কনকাশনের সমস্যায় পড়েছেন পুকোভস্কি। শেষ পর্যন্ত এই কনকাশনই বাইশ গজ থেকে তাঁকে দূরে সরিয়ে দিয়েছে। ২০২৪ সালে ভিক্টোরিয়ার হয়ে সবশেষ পেশাদার ম্যাচ খেলেছেন। পরের বছর চিকিৎসকদের পরামর্শে ক্রিকেটকে বিদায় বলেন তিনি।
ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে পুকোভস্কির করা মামলা এখনো চলমান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সমঝোতা বা আদালতের চূড়ান্ত রায় হয়নি।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৪ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
১ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে