
ভারত-শ্রীলঙ্কায় যখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে, তখন লিটন দাস-মোস্তাফিজুর রহমানরা ব্যস্ত থাকবেন মিরপুরে। কারণ, নানা কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। বিশ্বকাপের সঙ্গে সমান্তরালেই চলবে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’। ঘরোয়া এই টুর্নামেন্ট শিক্ষার্থীরা বিনা পয়সায় দেখতে পারবেন।
মোস্তাফিজ-লিটনদের নিয়ে হতে যাওয়া অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ শিক্ষার্থীদের ফ্রিতে দেখার ব্যবস্থা করা হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিরপুরের ক্লাব হাউজ গ্যালারিতে বসে বিনা পয়সায় খেলা দেখতে পারবে। ফ্রিতে খেলা দেখতে হলে শিক্ষার্থীদের স্কুল-কলেজের ড্রেস পরতে হবে। সঙ্গে রাখতে হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড।
ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ, দুরন্ত একাদশ—এই তিন দল নিয়ে হবে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। তিনটি দলে ভাগ হয়ে খেলবেন দেশের সেরা খেলোয়াড়েরাই। টুর্নামেন্টে প্রাইজমানি ও ফি মিলিয়ে আড়াই কোটি টাকার আর্থিক পুরস্কার থাকছে। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ধূমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন। দুর্বার একাদশ ও দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী।

ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং তাঁর সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুলের সঙ্গে সহকারী কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান। দুরন্ত একাদশের প্রধান কোচের হান্নান সরকার। সহকারী কোচ হিসেবে কাজ করবেন রাজিন সালেহ।
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ শুরু হবে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি হবে গ্রুপ পর্বের ম্যাচ। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের সব ম্যাচ মিরপুর শেরেবাংলায় বিকেল চারটায় শুরু হবে। ম্যাচের ফাঁকে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। টুর্নামেন্টে প্রাইজমানি ও ফি মিলিয়ে থাকছে আড়াই কোটি টাকার আর্থিক পুরস্কার।
শিক্ষার্থী ব্যতীত অন্যান্য দর্শকেরা টুর্নামেন্টটি অবশ্য বিনা পয়সায় দেখতে পাবেন না। দেখতে হবে টিকিট কেটে।
টিকিটের মূল্য:
পূর্ব গ্যালারি – ১০০ টাকা
উত্তর ও দক্ষিণ গ্যালারি– ২০০ টাকা
ক্লাব হাউস – ৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড – ১,০০০ টাকা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অভিষেকটা গত বছর রিশাদ হোসেনের জন্য ছিল মনে রাখার মতো। টুর্নামেন্টে অভিষেকেই আলো ছড়িয়েছিলেন তিনি। লাহোর কালান্দার্সের হয়ে জিতেছিলেন শিরোপাও। তবে এবার পিএসএল শুরুর আগেই তাঁকে ছেড়ে দিল পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজি।
১ ঘণ্টা আগে
জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে গতকাল তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। থিসিস পেপারের মতো দুটি বাঁধাই করা বইয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠানো হয়েছে এই তদন্ত প্রতিবেদন। তবে এই কাজটা (তদন্ত প্রতিবেদন) আরও আগে হতে পারত বলে মনে করেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ঠিক এই সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মধ্যে চলছে ‘ত্রিমুখী যুদ্ধ।’ ভারত-ম্যাচ বয়কটের কারণে যদি পিসিবিকে শাস্তি দেয় আইসিসি, তখন পিসিবিও কড়া পদক্ষেপ নেবে বলে শোনা যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে পাকিস্তানি উইকেটরক্ষক খাজা নাফের একটা ঘটনা যেন গত কয়েক দিন ধরে ট্রেন্ডিং হয়ে গিয়েছে। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি (নাফে) অস্ট্রেলিয়ার ব্যাটার কুপার কনোলিকে স্টাম্পিং করেছেন, সেটা ছিল অবৈধ। এটা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)
৫ ঘণ্টা আগে