
প্রবাসী নারী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকীর এখন ঢাকা-সুইডেন-ঢাকা যাতায়াত করতে হচ্ছে নিয়মিত। নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট সামনে রেখে ১৬ ফেব্রুয়ারি বাফুফের আনুষ্ঠানিক অনুশীলন পর্বে যোগ দিয়েছেন আনিকা। অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ জাতীয় দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে বন্ধুত্ব হয়েছে সুইডেনপ্রবাসী এই ফুটবলারের।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন আনিকা রানিয়া সিদ্দিকী—বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত রাতে এই ক্যাপশনে ৪৫ সেকেন্ডের একটা ভিডিও পোস্ট করেছে। ইউরোপের সুইডেনে বেড়ে ওঠা আনিকা বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন। এই অল্প সময়ে আফঈদা খন্দকার, রুপনা চাকমা, শাহেদা আক্তার রিপা, স্বপ্না রানীর মতো ফুটবলার তাঁর বন্ধু হয়ে গেছেন বলে জানিয়েছেন আনিকা। বাফুফের ভিডিও বার্তায় আনিকা বলেন, ‘ভালো লাগছে। প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে। আবহাওয়া আর সব নতুন। তবে আস্তে আস্তে ভালো হয়েছে। আফঈদা, রিপা, স্বপ্না আর রুপনা—ভালো বন্ধু হয়েছে।’
বাফুফের ভিডিও বার্তায় র্যাপিড ফায়ার রাউন্ড পর্বে আনিকা জানিয়েছেন, তাঁর প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পাশাপাশি আনিকা তাঁর আরও কিছু পছন্দের কথা জানিয়েছেন। সুইডেনপ্রবাসী নারী ফুটবলার বলেন, ‘প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ প্রিয় ক্লাব। পর্তুগাল প্রিয় দল। পছন্দের খাবার গরুর মাংস। নীল রং প্রিয়। প্রিয় পোশাক সালোয়ার-কামিজ।’
বাংলাদেশের হয়ে খেলতে যেন তর সইছে না আনিকার। অল্প সময়ের মধ্যে মানিয়ে নেওয়া কঠিন হলেও সুইডেনপ্রবাসী এই নারী ফুটবলার বাংলাদেশের প্রেমে পড়েছেন। বাফুফের ভিডিও বার্তায় আনিকা বলেন, ‘ছোটবেলা থেকেই আমার একটা লক্ষ্য ছিল। যেভাবেই হোক বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই আমি। এখানে এসে আমার ভালো লাগছে।’
১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় হবে নারী এশিয়ান কাপ ফুটবল। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ। পিটার জেমস বাটলার ৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। নারী এশিয়ান কাপের দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন সুইডেনপ্রবাসী আনিকা। এই টুর্নামেন্ট দিয়েই প্রথমবারের মতো প্রবাসী নারী ফুটবলারকে নিয়ে দল ঘোষণা করল বাফুফে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
৪ ঘণ্টা আগে
ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬-এর পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। নারী এককে বিভাগের চতুর্থ স্থান অর্জন করেছেন আইইউবির শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন।
৪ ঘণ্টা আগে