
ব্রাজিলের বিপক্ষে ভারতের আসন্ন প্রীতি ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া। কলকাতায় হতে যাওয়া এই হাই-প্রোফাইল ম্যাচে বিপুল অর্থ খরচ না করে তা দেশের ফুটবলের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। এমনকি ফুটবলপ্রেমীদের ম্যাচটি বয়কট করার ডাকও দিয়েছেন ভুটিয়া।
আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে ভারত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ হতে পারে। যেটা অনর্থক বলেই মনে হচ্ছে ভুটিয়ার কাছে।
৪২০ গ্রামসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভুটিয়া বলেন, ‘ব্রাজিলের ওই ম্যাচ বয়কট করুন। আমার মনে হয়, সেটাই হবে বড় একটি বার্তা। তখন প্রত্যেক আয়োজক ও ফেডারেশন দুবার ভাববে।’
এই অর্থ ভারতীয় ফুটবলের অবকাঠামো ও খেলোয়াড় তৈরিতে বিনিয়োগ করা হলে দীর্ঘমেয়াদে বেশি সুফল পাওয়া সম্ভব বলে মনে করেন ভুটিয়া। পশ্চিমবঙ্গ সরকারকেও একইভাবে অর্থ ব্যয়ের আহ্বান জানিয়েছেন তিনি, ‘পশ্চিমবঙ্গ সরকার যদি এই ম্যাচের জন্য অর্থ দেয় বা অর্থ সংগ্রহের চেষ্টা করে, তাহলে দয়া করে সেই অর্থ ব্যয় করুন, যাতে কমনওয়েলথ গেমসে পশ্চিমবঙ্গ পরবর্তী সময়ে আরও কয়েকটি স্বর্ণপদক জিততে পারে।’
ভুটিয়া আরও যোগ বলেন, ‘তাই যখন আপনার কাছে ৩০ কোটি রুপি আছে, সেটি পরবর্তী চার বছরে বিনিয়োগ করুন, যাতে কমনওয়েলথ গেমসে ১০টি পদক জেতা যায়। আমরা এখানে অলিম্পিক আয়োজনের চেষ্টা করছি। চেষ্টা করুন, পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা যেন অলিম্পিকে গিয়ে পদক জিততে পারেন। অথবা ৩০ কোটি রুপি দিয়ে ১০০টি ফুটসাল মাঠ তৈরি করুন—সাতজনের খেলার ফুটসাল মাঠ। বিভিন্ন এলাকায় ১০০টি মাঠ তৈরি করা সম্ভব। অর্থটা যথাযথভাবে ব্যবহার করুন। একটি ৯০ মিনিটের ম্যাচে সব টাকা খরচ করে ফেলবেন না।’
ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলা ঘিরে ভারতে যে ব্যাপক আগ্রহ তৈরি হবে, তা স্বীকার করেছেন ভুটিয়া। তবে তাঁর মতে, এক ম্যাচের উত্তেজনার চেয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ, ‘ম্যাচটি হলে সবাই রোমাঞ্চিত হবে, দর্শকেরা আসবেন, গণমাধ্যম থাকবে, সরকারও খুশি হবে। কিন্তু ম্যাচটি হয়ে যাওয়ার পর আপনার টাকা শেষ, আর আপনার ফুটবল ২০ বছর পিছিয়ে থাকবে।’

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করার সুযোগ এখন বাংলাদেশের। আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্য দলের। এই প্রতিযোগিতায় জয় পেলে পরের টুর্নামেন্টগুলোতে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন ক্রিকেটাররা, মনে করেন মোসাদ্দেক হোসেন।
৮ ঘণ্টা আগে
দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বা
৯ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডার
১২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
১২ ঘণ্টা আগে