
আবহাওয়ার পূর্বাভাস সত্যিই করে রাওয়ালপিন্ডিতে আজ হানা দিয়েছিল বেরসিক বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টির পেটেই চলে গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। তাতে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশকে।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো দূরে থাক, টসই হতে পারেনি। তাতে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। ড্রেসিংরুমে বসেই সময় কেটেছে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের। ম্যাচ পরিত্যক্ত হলেও স্বাগতিকদের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের তিন ও চারে থাকা বাংলাদেশ ও পাকিস্তানের নেট রানরেট-০.৪৪৩ ও-১.০৮৭।
১ পয়েন্ট পাওয়ায় বাংলাদেশ অন্তত আট নম্বর দল হচ্ছে না। যদি ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ড তাদের শেষ ম্যাচটাও হারে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে), সেক্ষেত্রে বাংলাদেশ ছয় নম্বরে থাকবে এই টুর্নামেন্টে। আর তাতে আর্থিকভাবে কিছুটা লাভবান হবে বাংলাদেশ দল, তাদের প্রাইজমানি বাড়বে। পারফরম্যান্স যেমনই হোক, বাংলাদেশের অর্থযোগ নেহাতই মন্দ নয়।
‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুই দলেরই পয়েন্ট চার। নেট রানরেটের কারণে গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। ২ মার্চ ভারত-নিউজিল্যান্ড ম্যাচটা হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

আঙিনায় পাকিস্তান আর সিরিজটা যখন ওয়ানডে, তখন ২০১৫ সালটা ফিরে আসেই। ১১ বছর আগের সফরকারী দলকে তিন ওয়ানডের সিরিজের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই সিরিজের ভেন্যু আর এই সিরিজের ভেন্যু একই—মিরপুর শেরেবাংলা। পুরোনো সেই চিত্রনাট্য মেনে আজই কি সিরিজ জয় বাংলাদেশের?
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাঁকে নিলাম থেকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স।
৭ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের পর থেকে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন হাফিজ। সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তবে ২০২৬ সালের এই নতুন যাত্রাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। অতীতে অনেক ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সংসদ সদস্য কিংবা ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু স্পিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক
১৩ ঘণ্টা আগে
দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
১৪ ঘণ্টা আগে