
ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা পাকিস্তানের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। জবাবে মাত্র ৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। টানা তৃতীয় ম্যাচ জিতে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা।
ভারতের বিপক্ষে এমন ব্যর্থতার পরও দল নিয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন না ওয়াহাব। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দলের সব খেলোয়াড়ই অত্যন্ত দক্ষ এবং তাদের শুধু নিজেদের ওপর আস্থা রাখতে হবে। আমাদের পরের ম্যাচ হংকংয়ের বিপক্ষে। ভারতের বিপক্ষে আমরা কী ভুল করেছি, ফিরে গিয়ে তা নিয়ে আলোচনা করব। একই ভুল আর করব না। আমি এখনো বিশ্বাস করি, এই এশিয়া কাপে পাকিস্তানই ট্রফি জেতার সেরা দল, কারণ কন্ডিশন আমাদের জন্য খুবই উপযোগী।’
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়। সাত ক্রিকেটারকে বাদ দেওয়ার সেই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন দেশটির সাবেক অধিনায়ক সানা মির। তবে ওয়াহাবের মতে, আগের ক্রিকেটারদের কাছ থেকে প্রত্যাশিত ফল না পাওয়ায় ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই পরিবর্তন আনা হয়েছে।
এ বিষয়ে ওয়াহাব বলেন, ‘সানা মিরের নিজস্ব মতামত আছে। সেই মতামতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখেই পরিবর্তন এনেছি। আগে যারা খেলছিল, তারা অনেক বিশ্বকাপ ও এশিয়া কাপে খেলেছে, কিন্তু আমরা প্রত্যাশিত ফল পাচ্ছিলাম না। তাই নতুন মুখদের সুযোগ দেওয়া এবং নতুন মেয়েদের দলে এনে সামনে আসা টুর্নামেন্টগুলোর জন্য দল গড়ে তোলার সময় হয়েছিল।’
বাদ পড়া খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন ওয়াহাব। তিনি বলেন, ‘আমরা কাদের বাদ দিয়েছি, বিষয়টি তা নয়। আমাদের বাস্তবতার দিকে তাকাতে হবে। যেসব মেয়েকে বাদ দেওয়া হয়েছে, তারা মোটেও ভালো পারফর্ম করছিল না। তাই নতুন মেয়েদের দলে নেওয়াটা সঠিক সিদ্ধান্ত হয়েছে বলেই আমি মনে করি।’
ওয়াহাবের এমন আত্মবিশ্বাসের বিপরীতে পাকিস্তানের সামনে এখন সেমিফাইনাল নিশ্চিত করার চ্যালেঞ্জ। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে থাইল্যান্ডের অবস্থানে তিনে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে হার এড়াতে পারলেই সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে পাকিস্তানের।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আগামী বছর জানুয়ারিতে এগিয়ে আনার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সময় পরিবর্তন হলে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) ও দক্ষিণ আফ্রিকার এসএ২০ অনুষ্ঠিত হওয়ায় বিদেশি খেলোয়াড়দের দলে পেতে প্রতিদ
১৩ মিনিট আগে
বুন্দেসলিগায় দীর্ঘদিনের গোল-উৎসব থামল বায়ার্ন মিউনিখের। নতুন করে জার্মান শীর্ষ লিগে ওঠা শালকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল। এর ফলে ১৮ মাসেরও বেশি সময় পর প্রথমবার বুন্দেসলিগার কোনো ম্যাচে গোল করতে পারল না জার্মানির পরাশক্তিরা।
১ ঘণ্টা আগে
মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
২ ঘণ্টা আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৩ ঘণ্টা আগে