
হঠাৎ করেই বিশ্বকাপ বিক্রির আলোচনা চলছে। ২০ শতাংশ মালিকানা একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ফুটবল বিশ্বে। তাতে ক্ষুদ্ধ সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটারও।
ইনফান্তিনোর প্রস্তাব অনুযায়ী ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ইকুইটি মূল্যায়নের ভিত্তিতে এ বছরের শেষে সর্বোচ্চ ৪ বিলিয়ন ডলার (৪৯০৬৭ কোটি টাকা) তোলা হবে। এরই মধ্যে উয়েফা অভিযোগ করেছে, ফিফা আসলে ফুটবলকে বিক্রির জন্য তুলে দিচ্ছে। এমন আলোচিত ঘটনা নিয়ে গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে ব্লাটার বলেন, ‘ফুটবল কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নয়। এটি মানুষের।’
ফিফা অবশ্য স্পষ্ট করেছে, ফুটবলের পরিচালনা, প্রতিযোগিতা, আন্তর্জাতিক ম্যাচসূচি এবং সব ধরনের নিয়ন্ত্রক ও ক্রীড়াবিষয়ক সিদ্ধান্তের পূর্ণ নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে। ফিফার এক বিবৃতিতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এটি বিশ্বজুড়ে ফুটবলের গণতন্ত্রীকরণের উদ্যোগ।’ তবে তাঁর কথার সঙ্গে একমত হতে পারছেন না ব্লাটার। সাবেক ফিফা সভাপতি বলেন,
‘ফিফা বিশ্বকাপের অভিভাবক। এর মালিক নয়। আধুনিক ফুটবল এক শতাব্দীরও বেশি সময় ধরে টিকে আছে, কারণ এটি মানুষের। এই নীতির কখনো পরিবর্তন হওয়া উচিত নয়।’
ইনফান্তিনোর প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে বিশ্বকাপ গ্রহণযোগ্যতা হারাবে বলে মনে করেন ব্লাটার। রয়টার্সকে ব্লাটার গতকাল বলেন, ‘যদি ফিফাকে একটি মুনাফাকেন্দ্রিক করপোরেট কাঠামোতে রূপান্তর করা হয়, তবে এটা তার গ্রহণযোগ্যতা হারাবে। ফিফা বিশ্বকাপ এমন কোনো বাণিজ্যিক সম্পদ নয়, যা হাতে গোনা কয়েকজন নির্বাহীর মালিকানাধীন থাকবে। এটা বিশ্ব ফুটবলের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।’
১৯৯৮ সালের জুন থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ বছর ফিফা সভাপতির দায়িত্বে ছিলেন ব্লাটার। দীর্ঘ ১৭ বছর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থানের প্রধানের দায়িত্বে থাকায় সদ্য প্রস্তাবিত বিক্রির পরিকল্পনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বিশ্বকাপের মালিকানা বিক্রির উদ্যোগে সংখ্যালঘু বিনিয়োগকারী যুক্ত করতে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জে.পি. মরগানের সঙ্গে কাজ করছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আংশিক মালিকানা বিক্রির উদ্যোগে খেপেছে স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্সসহ উয়েফার ৫৫ সদস্য দেশ। আজ ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার জরুরি বৈঠক হওয়ার কথা। এদিকে বিক্রির প্রস্তাবে সায় দিতে ফিফার ২১১ সদস্যদেশকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ইনফান্তিনো সময় বেঁধে দিয়েছেন বলে জানিয়েছে বিবিসিসহ বার্তা সংস্থা এএফপি, রয়টার্সও।
সদ্য সমাপ্ত ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে তোপের মুখে পড়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। বিশেষ করে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলে মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড তুলে নেওয়া হয়েছিল। ফোন কলটা ইনফান্তিনোকে করা হয়েছিল বলে জানা গিয়েছিল। যদিও ট্রাম্প এই ঘটনাকে নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছিলেন। গত ১৯ জুলাই নিউজার্সির ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ পুনরুদ্ধার করেছে স্পেন।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফেরত পাঠানো হয়েছে। এবার ঘরোয়া টুর্নামেন্টেও খেলতে পারছেন না পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার। কারণ, তাঁর বিরুদ্ধে একটা মামলার তদন্ত চলছে।
১ ঘণ্টা আগে
২০১৯ থেকে শুরু করে এখন পর্যন্ত যে চার চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে তাতে প্রত্যেকবারই অংশ নিয়েছে ৯ দল। পরবর্তীতে ১২ দলের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করা হয়। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নতুন প্রস্তাবে জিম্বাবুয়ে রাজি হলেও আফগানিস্তান- আয়ারল্যান্ড সায় দিল না।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। প্রিয় ফুটবলারের ম্যাচ মাঠে বসে দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা দিন গুনছেন। সবকিছু ঠিকঠাক থাকলে মেসির শেষ ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম এরই মধ্যে শুরু হওয়ার কথা। কিন্তু হঠাৎই বদলে গেল দিনক্ষণ।
২ ঘণ্টা আগে
২০২৬ সাল শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ২০২৭ সালের কিছু সিরিজের সূচি আগেভাগেই তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে নতুন বছরে আরও এক চ্যালেঞ্জ আইসিসির সামনে। ২০২৭-৩১ চক্রের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) তৈরি করতে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যার মধ্যে প্রভাবশালী দলগুলোর সূচি একরকম প্রস্ত
৩ ঘণ্টা আগে