
অবসর ভেঙে ফেরার ঘটনা তো ক্রিকেটে নতুন কিছু নয়। কেউ এক সপ্তাহের মধ্যে মাঠের ক্রিকেটে ফেরেন। কেউবা কয়েক বছরের অপেক্ষার পর অবসর ভেঙে মাঠে নামেন। শিরোনাম দেখে হয়তো মনে হতে পারে বিরাট কোহলি কি অবসর ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে খেলেছেন? আসলে তা নয়। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অভিষেক শর্মা ফিরিয়ে এনেছেন কোহলিকে।
ঘড়ির কাঁটা উল্টোদিকে ঘুরিয়ে ২১ মাস আগে ফিরে যাওয়া যাক। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সাত ম্যাচ বলার মতো কিছু করতে পারেননি কোহলি। উপরন্তু দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। ফাইনালে যখন প্রয়োজন, তখন ঠিকই জ্বলে উঠেছেন। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার।
কোহলির সঙ্গে মিল থাকলেও অভিষেকের ব্যবস্থা ছিল আরও বাজে। ঘরের মাঠে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ফাইনালের আগ পর্যন্ত সাত ইনিংস মিলে ১০০ রানও করতে পারেননি। তিনবার শূন্য রানে আউট হয়েছেন। ফাইনালের আগ পর্যন্ত। তবে ‘ওস্তাদের মার শেষ রাতে’ বলেও যে একটা কথা আছে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন। ১৮ বলে তুলে নিয়েছেন ফিফটি। যা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম। সঞ্জু স্যামসনের সঙ্গে অভিষেকের ৪৩ বলে ৯৮ রানের বিস্ফোরক উদ্বোধনী জুটিতে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান করতে পারে।
যে আহমেদাবাদে ২০২৩ সালে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল, গত রাতে ৯৬ রানের বিশাল জয়ের পর সেখানে উৎসবের আমেজ দেখা যায়। ম্যাচ শেষে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিষেক, ‘এটা আমার জন্য এতটা সহজ ছিল না। পুরো বছর জুড়ে ভালোই খেলছিলাম। কিন্তু বড় মঞ্চে এসে ভালো করতে পারিনি। তবে সতীর্থ আর কোচরা আমার ওপর যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছেন… মাঝে মাঝে আমি আবেগপ্রবণও হয়ে পড়েছিলাম।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধুঁকতে থাকা কোহলির দিকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছিলেন তৎকালীন অধিনায়ক রোহিত শর্মা। কোহলি তাঁর সেরাটা ফাইনালের জন্য জমিয়ে রেখেছিলেন বলে জানিয়েছিলেন তিনি। বার্বাডোজে ৭৬ রানের ইনিংস খেলে হয়েছিলেন ফাইনালসেরা। এবারও অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান কোচ গৌতম গম্ভীরের ভরসার হাত ছিল অভিষেকের ওপর। আহমেদাবাদে গতকাল শিরোপা জয়ের পর অভিষেক বলেন, ‘আমি সব ম্যাচেই খুব ভালো করতে চেয়েছিলাম। তবে পারিনি। তখন কোচ বা অধিনায়কের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারা সবসময় একটা কথাই বলতেন, ‘তুমি আমাদের বড় ম্যাচগুলো জিতিয়ে দেবে।’ আমি শুধু সেই দিনের অপেক্ষায় ছিলাম। আজকের দিনের চেয়ে ভালো দিন আর হতে পারে না।’’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেন কোহলি। গত রাতে ফের ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শিরোপা জয়ের পর সামাজিক মাধ্যমে অভিনন্দন বার্তা দিয়েছেন তিনি। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে কোহলি লিখেছেন, ‘আহমেদাবাদে ভারতের অসাধারণ জয়। পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের বিস্ফোরক ক্রিকেটের সঙ্গে কেউই পাল্লা দিতে পারেনি। কঠিন পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যাওয়ার যে অসাধারণ মানসিকতা ছেলেরা দেখিয়েছে, তার ফলেই ফের বিশ্ব চ্যাম্পিয়ন হলাম। ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সবাইকে অভিনন্দন।’
ভারতের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ে ফাইনালসেরা হয়েছেন জসপ্রীত বুমরা। ৪ ওভারে ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট। টুর্নামেন্টসেরার পুরস্কার পেয়েছেন সঞ্জু স্যামসন। ৫ ম্যাচে ৮০.২৫ গড় ও ১৯৯.৩৭ স্ট্রাইকরেটে করেন ৩২১ রান।

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
৩ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
৪ ঘণ্টা আগে