
আবারও হতাশার গল্প। শুধু এবারই নয়, ২৫ বছর ধরেই আইসিসি ইভেন্টে বাংলাদেশের প্রাপ্তি শুধুই হতাশা। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্ব থেকে বিদায় নিয়ে গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবার প্রাপ্তি বলতে, বৃষ্টির কারণে ভাগাভাগি করে ১ পয়েন্ট অর্জন।
দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও সুবিধা করতে পারেনি তারা। কিউইদের কাছে নাজমুল হোসেন শান্তর দল হেরেছে ৫ উইকেট। এ হারে বাংলাদেশের গ্রুপপর্ব থেকে বিদায়ও নিশ্চিত হয়ে যায়।
নিয়মরক্ষার শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল তাদের। তবে শেষ ম্যাচ বৃষ্টি পণ্ড করে দিলে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। ১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করে তারা। বাংলাদেশ ন্যূনতম লড়াইও দেখাতে পারেনি কোনো ম্যাচ। দলের হারের চেয়েও আলোচনায় ছিল ‘অ্যাপ্রোচ’। খেলার ধরনেও যেন পিছিয়ে ছিল বাংলাদেশ।
দুই ম্যাচেই তারা আগে ব্যাটিং করেছে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪৯.৪ ওভারে অলআউট হয়েছিল ২২৮ রানে। ম্যাচের অর্ধেক বলই খেলেছে ডট। ২৯৮ বলের মধ্যে বাংলাদেশ ডট খেলেছে ১৫৯ বল। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেটি যেন আরও ছাড়িয়ে গেল। ৩০ ওভার ব্যাটিং করে ২৩৬ রানে সব উইকেট হারায় বাংলাদেশ। ৩০০ বলের খেলায় ১৮১ বলই ডট খেলেছেন শান্তরা।
দুই ম্যাচ মিলিয়ে ৫৯৮ বল খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৩৪০ বলই খেলেছে ডট। বলা যায়, পুরো এক ম্যাচের বেশি বলে তারা কোনো রান আদায় করতে পারেনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপপর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ দল। দেশে ফিরে মিরাজ-শান্তরা এবার যোগ দেবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।

আঙিনায় পাকিস্তান আর সিরিজটা যখন ওয়ানডে, তখন ২০১৫ সালটা ফিরে আসেই। ১১ বছর আগের সফরকারী দলকে তিন ওয়ানডের সিরিজের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই সিরিজের ভেন্যু আর এই সিরিজের ভেন্যু একই—মিরপুর শেরেবাংলা। পুরোনো সেই চিত্রনাট্য মেনে আজই কি সিরিজ জয় বাংলাদেশের?
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাঁকে নিলাম থেকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স।
৫ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের পর থেকে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন হাফিজ। সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তবে ২০২৬ সালের এই নতুন যাত্রাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। অতীতে অনেক ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সংসদ সদস্য কিংবা ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু স্পিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক
১১ ঘণ্টা আগে
দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
১২ ঘণ্টা আগে