
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সব জটিলতা দূর হয়েছে। ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। তাতে টানা কয়েক দিনের অচলাবস্থার পর স্বস্তি ফিরে পেয়েছে আইসিসি। আলোচিত ইস্যুতে পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা।
এক সাক্ষাৎকারে রাজকুমার বলেন, ‘এটা পাকিস্তানের সাজানো নাটক ছিল। ওরা সব সময়ই এমন করে। প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এরপর তাদের পাশে ঠেলে সরিয়ে দিয়েছে। তারা টের পেয়েছে বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেললে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। পাকিস্তানের কাছ থেকে এমন আচরণ নতুন কিছু নয়।’
নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ। তাদের পরিবর্তে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে নেয় আইসিসি। এই সিদ্ধান্তের প্রতিবাদেই মূলত ভারত ম্যাচ বর্জনের ঘোষাণ দিয়েছিল পাকিস্তান সরকার। তবে আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ত্রিপক্ষীয় বৈঠকের পর সব জটিলতা শেষ হয়েছে। এ জন্য বাংলাদেশের পক্ষে নাকভির করা একাধিক দাবি মেনে নিয়েছে আইসিসি।
ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য শ্রীলঙ্কা, আরব আমিরাতের পর সর্বশেষ পাকিস্তানকে অনুরোধ করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই অনুরোধ রেখেই ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। এক্সে দেওয়া এই বার্তায় লেখা হয়েছে, ‘বিসিবির পক্ষ থেকে পিসিবিকে করা অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও (আইসিসির) অন্যান্য সদস্য দেশের একই রকম বার্তা পর্যালোচনা করেছে পাকিস্তান সরকার। এসব বার্তায় পাকিস্তান সরকারের প্রতি সাম্প্রতিক চ্যালেঞ্জের সমাধান খোঁজার অনুরোধ জানানো হয়।’
ওই বার্তায় আরও বলা হয়েছে, ‘বহুপক্ষীয় আলোচনায় যা কিছু উঠে এসেছে, তার ভিত্তিতে এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের ভিত্তিতে পাকিস্তান সরকার পাকিস্তান জাতীয় দলকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এ টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত সূচিতে মাঠে নামার নির্দেশনা দিচ্ছে।’

যথাসময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও টুর্নামেন্টের প্রথম তিন দিন স্বস্তিতে ছিল না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছিলই না। অবশেষে গতকাল সমস্যার সমাধান হয়েছে দেখে ভীষণ খুশি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।
৮ মিনিট আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শনিবার বিশ্বকাপ শুরুর প্রথম দিন পাকিস্তানকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস। আজ ভেন্যু বদলাতেই বদলে গেল ডাচরা। নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেল নেদারল্যান্ডস।
১ ঘণ্টা আগে
নানা নাটকীয়তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তে বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। ভারত ম্যাচ ইস্যুতে আইসিসিকে খুশি করলেও আপাতত স্বস্তিতে থাকার উপায় নেই পাকিস্তানের। তাদের এক রকম হুমকিই যেন দিয়ে রাখল যুক্তরাষ্ট্র।
২ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান মানেই যেন শত্রু শত্রু ভাব। রাজনৈতিক এবং ভৌগোলিক পরিবেশ ছাপিয়ে মাঠের খেলাতেও এখন দুই দেশের মধ্যে বিরাজ করে উত্তেজনা। গত কয়েক বছরে এই উত্তেজনা চরমে পৌঁছেছে। এর ব্যতিক্রম চিত্র সংযুক্ত আরব আমিরাত দলে।
২ ঘণ্টা আগে