
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে নেওয়ার পর হঠাৎ কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় তোপের মুখে পড়েছে ভারত। ভক্ত-সমর্থকেরা তো বটেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষুব্ধ অনেক ক্রিকেটারও। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আইপিএল সম্প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ-ভারত রাজনৈতিক সম্পর্কের বলি হয়েই মূলত এবার আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজের। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৬ আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের বাদ দেওয়ার বিষয়টি সবার নজরে এসেছে। বাংলাদেশে আইপিএল সম্প্রচার না করতে দেওয়ার কারণ মূলত এটাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান দেশে আইপিএল সম্প্রচার না করার বিষয়টিকে পূর্ণ সমর্থন করছেন। মিরপুরে বিসিবি কার্যালয়ে আজ সাংবাদিকদের তিনি পাইলট বলেন, ‘যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই চ্যানেল বা খেলা আমাদের দেখারও দরকার নেই। আমি মনে করি, আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখানো হবে না। আমি এটা গ্রহণ করেছি যে এটা (আইপিএল) দেখবই না। যখন আপনি আমাদের একজন নাগরিককে অসম্মান করেন, আমাদের সেই টুর্নামেন্ট বর্জন করা উচিত।’
সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস—এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমিতে নিয়েছেন ৬৫ উইকেট। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংস তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়েছে। গতবার জেক ফ্রেজার ম্যাগার্ক না খেলায় দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্টের মাঝপথে নেয় মোস্তাফিজকে।
পাইলটের মতে পারফরম্যান্সের কারণে মোস্তাফিজকে বাদ দিলেও ব্যাপারটা যৌক্তিক হতো। তবে বাংলাদেশি হওয়ায় তাঁর নাম কলকাতা যেভাবে ছেঁটে ফেলেছে, তাতে দেশের সাধারণ নাগরিকেরা অসন্তুষ্ট হয়েছেন বলে মনে করেন তিনি। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান বলেন,‘দেখুন, একটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে ইস্যু দেখিয়ে মোস্তাফিজকে পাঠিয়েছেন, সেটা কিন্তু বোধগম্য না। পারফরম্যান্সের কারণে হতে পারত। সে ভালো পারফর্ম করছে না দেখে তাঁকে ছেড়ে দিয়েছে। কোনো কিছু না দেখিয়ে আপনি পাঠিয়েছেন। আমাদের নাগরিকদের কিন্তু এটা স্পর্শ করেছে। দিনশেষে আমাদের স্বার্থটা দেখতে হবে।’
দুবাই ক্যাপিটালসের হয়ে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। এক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন। আমিরাতের লিগে ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকতা মোস্তাফিজ ধরে রেখেছেন বিপিএলে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গতকাল ইনিংসের শেষ ওভারে তাঁর ভেলকিতে রংপুর ৫ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে বাংলাদেশের বাঁহাতি পেসারকে প্রশংসায় ভাসিয়ে সোহান বলেন, ‘মোস্তাফিজকে বিশ্বমানের বোলার মনে করি আমি। অনেক দিন ধরে সে এটা প্রমাণ করে চলেছে। তাকে নিয়ে আর কিছুই বলার নেই। সবাই ইমপ্রেসড।’ রাইডার্সের জার্সিতে এবার ৪ ম্যাচে ৬.৬৭ ইকোনমিতে ৭ উইকেট নিয়েছেন তিনি।

নবাগতদের বিশ্বকাপ খেলতে এসে এবার চমক দেখানো যেন এক রকম নিয়মে পরিণত হয়েছে। কেপ ভার্দে রুখে দিল সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে। আর গোলরক্ষক এলয় রুমের বীরত্বে ইকুয়েডরের বিপক্ষে ড্র করে কুরাসাও। সানফ্রান্সিসকোতে আজ জর্ডান তেমন কিছু করার অপেক্ষাতেই ছিল। কিন্তু প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা মধ্
৪২ মিনিট আগে
মুগ্ধতা ছড়িয়েই চলেছেন লিওনেল মেসি। বাঁ পায়ের জাদুতে শুধু গোলের পর গোল করে রেকর্ড ভেঙেচূড়ে দেওয়াই নয়। ৩৯ ছুঁইছুঁই মেসি যেভাবে খেলছেন, তা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। গত রাতে যেভাবে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তা মেসি বলেই সম্ভব। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে নিয়ে কথা বলতে
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার আরও এক ম্যাচ। আবারও লাইমলাইট লিওনেল মেসির ওপর। ডালাসে গত রাতে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে তছনছ করে দিয়েছেন অসংখ্য রেকর্ড। পাড়া-মহল্লা থেকে শুরু করে সামাজিক মাধ্যম—সব জায়গাতেই চলছে তাঁর বন্দনা। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলা মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন জ্লাতান ইবরাহিম
২ ঘণ্টা আগে
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার বড় অংশজুড়েই থাকে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের চিরায়ত তর্ক। আগে তর্ক-বিতর্ক সাধারণত সীমাবদ্ধ থাকত চায়ের কাপে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে এখন ট্রল, ব্যঙ্গ-রসিকতার ধরন বদলে গেছে। রিলস, ভিডিও, ফটোকার্ড, স্ট্যাটাসে চলে সব ‘আক্রমণ’।
৩ ঘণ্টা আগে