
টি-টোয়েন্টিতে বাবর আজমের ধীর গতির ব্যাটিংয়ের কারণে সমালোচনা হয় নিয়মিতই। তবে তারকা ক্রিকেটাররা অত সহজে যে হাল ছাড়ার পাত্র নন। মাঠের পারফরম্যান্সেই সমালোচনার জবাব দেন। বাবর আজম যে তাঁদেরই একজন। এবারের পিএসএলে রানের বন্যা বইয়ে দিয়ে নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
পেশোয়ারের হয়ে এবারের পিএসএলে ৭৫.২৫ গড়ে করেছেন ৩০১ রান। যার মধ্যে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে গত রাতে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলেছিলেন। টি-টোয়েন্টিতে এটা তাঁর ১০০তম ফিফটি। পাশাপাশি ১১ সেঞ্চুরি থাকায় ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পঞ্চাশোর্ধ্ব ইনিংস হয়েছে ১১১। তাতে ছাড়িয়ে গেলেন ক্রিস গেইলকে। ‘ইউনিভার্স বস’ ত ক্রিস গেইল ৪৬৩ ম্যাচে ১১০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন।
টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার তালিকায় সবার ওপরে ডেভিড ওয়ার্নার। ৪৩৬ ম্যাচের মধ্যে ১২৬ ইনিংসে তিনি ৫০ ছাড়িয়েছেন। এই তালিকায় দুইয়ে থাকা বিরাট কোহলি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ১১৬টি।
টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের দৌড়ে অবশ্য গেইল এখনো ধরাছোঁয়ার বাইরে। ৪৫৫ ইনিংসে ২২টি সেঞ্চুরি ও ৮৮ ফিফটিতে ১৪৫৬২ রান করে সবার ওপরে তিনি। দুইয়ে থাকা কাইরন পোলার্ড করেন ১৪৪৮২ রান। এখন পর্যন্ত পাঁচ ব্যাটার টি-টোয়েন্টিতে ১৪ হাজার পেরিয়েছেন। অ্যালেক্স হেলস, ওয়ার্নার ও বাটলার করেছেন ১৪৪৪৯, ১৪১২১ ও ১৪০২১ রান।
বাবর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩৫৪ ম্যাচে করেছেন ১২২০৬ রান। ১২তম ব্যাটার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১২ হাজার রানের কীর্তি গড়েছেন। এই তালিকায় তাঁর সঙ্গে আছেন রোহিত শর্মা-কোহলির মতো তারকারা।

বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আ
১৩ মিনিট আগে
গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।
১ ঘণ্টা আগে
তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পর থেকেই আলোচনায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এলেও প্রধান কোচ ফিল সিমন্স এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিউইদের হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ডের অবশ্য নিজেদের দল নিয়ে নয়। সফরকারীরা বেশি ভাবছে বাংলাদেশের আবহাওয়া নিয়ে।
৪ ঘণ্টা আগে