
নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে গতকাল বিসিবি পরিচালকদের সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তাদের বেতন বাড়ছে ৩৫ শতাংশ।
দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার সভা শেষে গতকাল বিসিবির মিডিয়া এন্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর কথা বলেছেন। ২০২৬-এর ১ জুলাই থেকে সেটা কার্যকর হবে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা আগে মাসে ১ লাখ ২০ হাজার টাকা বেতন পেতেন। এখন সেটা হবে ১ লাখ ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা এখন পাবেন ১ লাখ ৩৫ হাজার টাকা। আগে তারা মাসে ১ লাখ টাকা করে বেতন পেতেন। ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৫ হাজার টাকা। ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা এখন ৬০ হাজার টাকার পরিবর্তে পাবেন ৮০ হাজার টাকা।
বেতন বাড়ানোর পাশাপাশি থাকছে বোনাসের ব্যবস্থাও। জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়কদের জন্য ৩০ হাজার টাকা ও ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে গতকালের বিসিবি পরিচালকদের সভায়। সাংবাদিকদের গতকাল আমজাদ বলেন, ‘আপনারা এরই মধ্যে শুনেছেন নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে ৭৫ ডলার করা হয়েছে এবং সফর ফি ২৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ ডলার। বোর্ড সভায় এটা অনুমোদন হয়েছে।’ তাহলে দৈনিক ভাতা ৬১০২ টাকা থেকে বেড়েছে হয়ে ৯১৫৩ টাকা আর সফরের ফি ৩০৫১ টাকা থেকে বেড়ে হয়েছে ৬১০২ টাকা।
বাংলাদেশ নারী ক্রিকেট দল কদিন আগে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ খেলে এসেছে। ৮ দলের মধ্যে ৭ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল জ্যোতির দল। ৭ ম্যাচ খেলে পেয়েছিল কেবল ১ জয়। হেরেছিল ৫ ম্যাচ ও বৃষ্টিতে ১ ম্যাচ ভেসে গিয়েছিল। সমান ৩ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে বাংলাদেশ সাত ও পাকিস্তান আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। পরশু মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
বাংলাদেশের নারী ক্রিকেটারদের বেতন (টাকায়)
ক্যাটাগরি আগের বেতন নতুন বেতন
এ ১ লাখ ২০ হাজার ১ লাখ ৬০ হাজার
বি ১ লাখ ১ লাখ ৩৫ হাজার
সি ৭০ হাজার ৯৫ হাজার
ডি ৬০ হাজার ৮০ হাজার

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
৩৯ মিনিট আগে
ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬-এর পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। নারী এককে বিভাগের চতুর্থ স্থান অর্জন করেছেন আইইউবির শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন।
১ ঘণ্টা আগে
বাছাইপর্বের বাধা টপকাতে না পেরে গত বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছিল জিম্বাবুয়েকে। তবে এবারের বিশ্বকাপে যেন এক বদলে যাওয়া জিম্বাবুয়ের গল্প দেখছে ক্রিকেট বিশ্ব। বাছাইয়ে অপরাজিত থেকে মূল মঞ্চে আসা সিকান্দার রাজার দল এখন রীতিমতো উড়ছে। ওমানকে হারিয়ে যাত্রা শুরু করা জিম্বাবুয়ে পরের ম্যাচেই সাবেক বিশ্ব চ্য
২ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লেখায় বাংলাদেশ। এরপর থেকে ধ্যানজ্ঞান মানেই ‘মিশন অস্ট্রেলিয়া’। তা ঘিরে বাফুফে নানান পরিকল্পনার কথা শোনালেও বেশির ভাগই শুধু মুখের বুলি হিসেবে থেকেছে। নারী দলের কোচ পিটার বাটলারও এ নিয়ে বেশ বিরক্ত। তাই সত্য লুকাতে চাননি তিনি। প্রস্তুতির ঘাটতি কথা তুলে ধর
৩ ঘণ্টা আগে