
বেশি দিন হয়নি অস্ট্রেলিয়াকে বিদায় বলেছেন মইজেস হেনরিকস। গত মাসে অজিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জন্মস্থান পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। এটা ‘ঘরের ছেলে ঘরে ফেরা’র মতোই। জন্মভূমির জার্সিতে ফেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যাারিয়ারের প্রথম সেঞ্চুরি।
পর্তুগাল এখন খেলছে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় আন্ত-আঞ্চলিক বাছাইপর্বে। ইউরোপের দলটির হয়ে এখন পর্যন্ত হেনরিকস তৃতীয় ম্যাচ খেলতে নেমেই করলেন সেঞ্চুরি। ভান্তায় গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৫১ বলে ১২ চার ও ৭ ছক্কায় খেলেছেন ১১১ রানের ঝোড়ো ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ২৪ টি-টোয়েন্টি খেলে করেছিলেন দুই ফিফটি। সর্বোচ্চ স্কোর ছিল ৬২।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গতকাল হেনরিকসের সেঞ্চুরিতে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২১১ রান তোলে পর্তুগাল। ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮.৫ ওভারে ৫ উইকেটে ২৪ রানে পরিণত হয় চেকপ্রজাতন্ত্র। বৃষ্টি বাগড়ায় খেলা আর হয়নি। ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে ৯১ রানে জেতে পর্তুগাল। ম্যাচসেরা হয়েছেন হেনরিকস।
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ইউরোপীয় আন্ত-আঞ্চলিক বাছাইপর্বের সর্বোচ্চ রানসংগ্রাহক হেনরিকস। একটি করে ফিফটি ও সেঞ্চুরিতে করেছেন ১৭৮ রান। গড় ও স্ট্রাইকরেট ৮৯ ও ১৯১.৩৯। এর আগে ইসরায়েলের বিপক্ষে পর্তুগালের হয়ে নিজের অভিষেক ম্যাচে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
পর্তুগালের ফুনশালে জন্ম হেনরিকস ছোটবেলায় পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান। অস্ট্রেলিয়ায় গিয়েই ক্রিকেটেই ক্যারিয়ার গড়েন হেনরিকস। অজিদের জার্সিতে ৪ টেস্ট, ১৬ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলেন তিনি। ৪৪ ম্যাচে ৪ ফিফটিতে ১৭.১৮ গড়ে করেন ৬৩৬ রান।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্সের হয়ে খেলেছেন দীর্ঘদিন। অজিদের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২১ সালে। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে করেছিলেন ৩ রান। সেবার বাংলাদেশ সফরে এসে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল ৪-১ ব্যবধানে।
এবার তিনি পর্তুগালকে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়ার লক্ষ্যে নেমেছেন। বাছাইপর্বের তিনটি ম্যাচই পর্তুগালের জার্সিতে তাঁর সেই তিন ম্যাচ। চার ম্যাচে চার জয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে পর্তুগিজরা। এই গ্রুপের অপর চার দল হচ্ছে জার্মানি, ইসরায়েল, চেক প্রজাতন্ত্র ও গ্রিস। ‘এ’ গ্রুপে রয়েছে স্পেন, ফিনল্যান্ড, আইল অব ম্যান, লুক্সেমবার্গ ও বুলগেরিয়া।

২০২৬ বিশ্বকাপ জেতানো কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এই কোচকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দিতে চায় সংস্থাটি। মরক্কো ও পর্তুগালের সঙ্গে আগামী বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন।
৬ মিনিট আগে
ডারউইনের পর এবার টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের মঞ্চ ম্যাকাই। আগামীকাল সকাল ৬টায় গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এই মাঠে এবারই প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই উইকেটের আচরণ নিয়ে দুই দলেরই কিছুটা অজানা শঙ্কা থাকছে।
৩০ মিনিট আগে
পেশাদার ফুটবলে রোনালদিনিও সবশেষ খেলেছেন ২০১৫ সালে। তবে অবসরের ঘোষণা দিয়েছেন আরও তিন বছর পর। ইতালির এক ক্লাবের হয়েই ব্রাজিল কিংবদন্তি অবসর ভেঙে ফিরতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
১ ঘণ্টা আগে
হেডিংলি টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। তাঁর মতে, পাকিস্তান এখন অনেক দুর্বল একটি দল। তাই তাদের বিপক্ষে ইংল্যান্ডের ৩-০ ব্যবধানে সিরিজ জেতা উচিত।
১ ঘণ্টা আগে