
ভালো অবস্থায় নেই ইতালির ফুটবল। টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারা ইতালিকে ধুয়ে দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। ফেডারেশনে পদত্যাগের হিড়িক পড়েছে। যার মধ্যে রয়েছেন প্রধান কোচ জেনারো গাত্তুসোও। এই মুহূর্তে আলোচনায় ইতালির কিংবদন্তি কোচ সিমিওনে ইনজাগি। যদিও ইতালির কোচের দায়িত্ব নেবেন কি না, সে ব্যাপারে কিছু খোলাসা করেননি।
ইন্টার মিলানের কোচ হিসেবে ২০২৩-২৪ মৌসুমের সিরি ‘আ’ জিতেছেন ইনজাগি। দুইবার ইতালিয়ান কাপ ও তিনবার সুপারকোপা ইতালিয়া ইন্টারকে জিতিয়েছেন তিনি। তাঁর অধীনে ইতালি দুইবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালও খেলেছে। সবশেষ ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৫-০ গোলে হারের পর ইন্টারের কোচের দায়িত্ব ছাড়েন ইনজাগি।
ইন্টার মিলান ছেড়ে গত বছরই সৌদি আরবের ক্লাব আল হিলালের কোচ হয়েছেন ইনজাগি। আজ ৫০ বছর পূর্ণ করা ইনজাগি ইতালিয়ান এক সংবাদমাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। সৌদিতে থাকা এই কিংবদন্তির কি দেশের জন্য মন কাঁদছে—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাড়ির জন্য মন খারাপ? এই মুহূর্তে আমি মোটেও তেমন কিছু অনুভব করছি না। এখানে (সৌদি আরব) আমি শুধু ভালোই থাকছি না—এর চেয়েও বেশি কিছু।’
২০১৬ থেকে ২০২৫ পর্যন্ত ৯ বছর ইতালির দুই ক্লাব লাৎসিও এবং ইন্টার মিলানের কোচিংয়ের দায়িত্বে ছিলেন ইনজাগি। সৌদি আরবেও প্রায় এক বছরই কাটিয়ে দিয়েছেন তিনি। মরুর দেশে সময়টা ভালো যাচ্ছে বলে জানিয়েছেন ইনজাগি। ইতালিয়ান সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সৌদি আরবে আমি সব দিক থেকেই একটি অসাধারণ পরিবেশ পেয়েছি। জীবনযাপন, খেলাধুলা ও খেলাধুলার বাইরের অবকাঠামো এবং সেই প্রশান্তি—যা এমন কাজের মধ্যেও আপনার সঙ্গে থাকে।’
ইতালি টানা তিনবার বিশ্বকাপ খেলতে না পারায় পদত্যাগের হিড়িক লেগেছে। ২ এপ্রিল রাতে ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনার পাশাপাশি সরে দাঁড়ালেন জিয়ানলুইজি বুফন। বুফন ছিলেন ইতালির জাতীয় দল ডেলিগেশনের প্রধান। ঠিক তার পরের দিন পদত্যাগ করেছেন প্রধান কোচ জেনারো গাত্তুসো।
২০১৭ সালে সুইডেনের কাছে প্লে–অফে হেরে ২০১৮ বিশ্বকাপ খেলতে পারেনি ইতালির। উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে হারে কাতার বিশ্বকাপেও (২০২২ সাল) খেলা হয়নি আজ্জুরিদের। এবার ইতালি হেরে বসল বসনিয়ার কাছে। যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে ইতালি অবস্থান করছে ১২ নম্বরে। আর বসনিয়া র্যাঙ্কিংয়ে ৬৫তম দল। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-১ গোলে হেরে যায় ইতালি। আজ্জুরিদের তাই অপেক্ষা করতে হবে ২০৩০ সাল পর্যন্ত।

২০২৩ সাল থেকে বার্সেলোনায় খেলছেন লামিনে ইয়ামাল। গোলও যেমন করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। জাদুকরী ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তবে ইতালিতে খেললে এমন সুযোগ পেতেন না বলে দাবি জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিনসমানের।
২ ঘণ্টা আগে
পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ছন্নছাড়া করে দিতে ওস্তাদ অভিষেক শর্মা। তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তখন বোলারদের রীতিমতো হাঁটু কাঁপার মতো অবস্থা। তবে ২০২৬ সালে অভিষেকের ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই বললেই চলে। রানের খাতা খোলার আগে আউট হওয়া এখন পরিচিত দৃশ্য।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই প্রতিবেদন এখন পাঠানো হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে।
৫ ঘণ্টা আগে
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের ফল ২-১ দেখে অবশ্য পুরো চিত্রটা বোঝার উপায় নেই। ম্যাচ শেষে কোচ হ্যানসি ফ্লিকের সঙ্গে লামিনে ইয়ামালের সাময়িক অসন্তোষ, খেলোয়াড়কে একবার লাল কার্ড দেখিয়ে পরে তা বাতিল করা—নানা ঘটনায় আলোচিত হয়ে রইল এই ম্যাচ। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে মুখোমুখি
৬ ঘণ্টা আগে