
লা লিগার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের শুরুটা হয়েছে দুর্দান্ত।। সবশেষ মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে দলটি। এমন উড়ন্ত শুরুর পরও অবশ্য আত্মতুষ্টির সুযোগ দেখছেন না প্রধান কোচ জোসে মরিনিয়ো। বরং সামনে কঠিন সময় আসতে পারে বলে খেলোয়াড়দের আগেভাগেই সতর্ক করে দিলেন তিনি।
মালাগার বিপক্ষে জয়ের পর মরিনিয়ো বলেন, ‘খারাপ সময় আসবে, গুরুত্বপূর্ণ কোনো খেলোয়াড়ের চোট আসবে, তোমাদের সমালোচনা আসবে এবং হারও আসবে। সবকিছুই আসবে, কারণ এসব সব সময়ই ঘটে। তখন আমরা যে দলটি গড়ে তুলছি, তার সব শক্তি বের করে আনতে হবে। আর সেই সময়গুলোতে আমাদের ভারসাম্যপূর্ণ থাকতে হবে এবং কোনো নেতিবাচক সময়কে পুরো মৌসুমে প্রভাব ফেলতে দেওয়া যাবে না।’
মৌসুমের শুরুতে টানা তিন জয়ে রিয়ালের আক্রমণভাগও রয়েছে ছন্দে। তিন ম্যাচে ১০ গোল করেছে দলটি। তবে বড় ব্যবধানের জয়কেই সাফল্যের একমাত্র মানদণ্ড হিসেবে দেখছেন না মরিনিয়ো। তাঁর মতে, প্রয়োজনে ১-০ ব্যবধানের জয়েও সমান সন্তুষ্ট থাকতে হবে দলকে।
মরিনিয়ো বলেন, ‘আমরা ইতিমধ্যে ৩ ম্যাচে ১০ গোল করেছি। কিন্তু কোনো একটি ম্যাচ আমরা ১-০ ব্যবধানে জিতব এবং তাতেও আমরা সমান খুশি থাকব।’
মালাগার বিপক্ষে জয়ে গোলের পাশাপাশি ক্লিন শিট রাখাকেও গুরুত্বপূর্ণ মনে করছেন মরিনিয়ো। এই কোচের মতে, আক্রমণের পাশাপাশি দলকে রক্ষণেও সমান মনোযোগী হতে হবে, ‘আমাদের লক্ষ্য ছিল ক্লিন শিট রাখা এবং ভালোভাবে কাজ করা। আমরা সব সময় তীব্রভাবে আক্রমণ করতে পারি না, কারণ কখনো কখনো প্রতিপক্ষ সামনে এগিয়ে আসে এবং তখন আমাদের ভালোভাবে রক্ষণও করতে হয়।’
ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের রক্ষণে ফিরে আসার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন মরিনিয়ো। তিনি বলেন, ‘আমরা একটি দলকে রক্ষণে ভালোভাবে কাজ করতে দেখেছি। ভিনিসিয়ুস জুনিয়র বল হারানোর পর আবার পেছনে ফিরে গিয়ে রক্ষণ করেছে এবং বলটি পুনরুদ্ধার করেছে।’
দলের পারফরম্যান্সের পাশাপাশি কয়েকজন ফুটবলারের ব্যক্তিগত নৈপুণ্যের কথাও বলেছেন মরিনিয়ো। জুড বেলিংহ্যামকে অবিশ্বাস্য খেলোয়াড় আখ্যা দিলেও এদিন কামাভিঙ্গার পারফরম্যান্স আলাদাভাবে নজর কেড়েছে তাঁর।
ফরাসি মিডফিল্ডারকে নিয়ে মরিনিয়ো বলেন, ‘আজ এমন একজন খেলোয়াড় অসাধারণ পারফরম্যান্স করেছে, যে খুব বেশি ভালোবাসা পায় না। সে হলো কামাভিঙ্গা।’
এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহ্যামকে একসঙ্গে খেলানো নিয়ে আলোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মরিনিয়ো। তিন তারকাকে একসঙ্গে খেলাতে আপত্তি নেই বলেই জানালেন তিনি, ‘ভালো খেলোয়াড়েরা সব সময় একসঙ্গে খেলতে চায়, কারণ তাদের চিন্তার গতি এবং মান একই রকম। তাদের সব সময় একে অপরের সঙ্গে বোঝাপড়ায় থাকতে হবে।’

লর্ডস টেস্ট হেরে ইংল্যান্ডের কাছে সিরিজ খুইয়েছে পাকিস্তান। ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি মোহাম্মদ আব্বাস। পাকিস্তানের টেস্ট দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গও টেনেছেন তিনি।
২৫ মিনিট আগে
দেড় বছরের বেশি সময় জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন আমের খান। হঠাৎ তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবুকে। কয়েক দিন ধরে ম্যানেজার পদটি নিয়ে আগ্রহ দেখাচ্ছিলেন অনেকে। শেষ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন মোহামেডানের এই কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন ছিল, দলের ভেতরের অস্বস্তি নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যেই অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে হবে ম্যাচটি। কঠিন এই পরীক্ষার আগে অবশ্য নিজেদের প্রস্তুতি নিয়ে
১ ঘণ্টা আগে
সিঙ্গেল নিলে ম্যাচ সুপার ওভারে, আর দুই রান হলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। এমন সমীকরণে হারমানপ্রীত কৌরকে লং অফে ঠেলে ডাইভ দিয়ে জাহানারা আলম দুই রান নেওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েছিল বাংলাদেশ দল। প্রথমবার কোনো বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সেই আনন্দ ছড়িয়ে পড়েছিল কুয়ালালামপুর থেকে বাংলাদেশেও। তামিম
২ ঘণ্টা আগে