
মাঠের পারফরম্যান্সে যেমন শক্তির জানান দিচ্ছে আর্জেন্টিনা, তেমনি মাঠের বাইরেও তাদের জনপ্রিয়তা ছুঁয়ে যাচ্ছে নতুন উচ্চতা। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের জয়ের রাতে লিওনেল স্কালোনির অধীনে এক অনন্য রেকর্ড গড়েছে লা আলবিসেলেস্তেরা।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কাইল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন ৯১ হাজার ১০২ জন দর্শক, যা স্কালোনি যুগে আর্জেন্টিনার কোনো ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নজির। বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখতে দর্শকদের ঢলে স্টেডিয়ামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নীল-সাদা জার্সিধারী সমর্থকদের উপস্থিতিতে কাইল ফিল্ড যেন রূপ নেয় আর্জেন্টিনারই এক ঘরোয়া মাঠে।
শুধু আর্জেন্টিনার জন্যই নয়, এই ম্যাচটি কাইল ফিল্ডে অনুষ্ঠিত কোনো ফুটবল ম্যাচের সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডও গড়ে দিয়েছে। এর আগে ২০২৪ সালে এই ভেন্যুতে মেক্সিকো ও ব্রাজিলের মধ্যকার প্রীতি ম্যাচে ৮৫ হাজার দর্শক উপস্থিত ছিল। যেটা ছিল স্টেডিয়ামটির আগের রেকর্ড।
স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনা এখন পর্যন্ত ৯৫ ম্যাচ খেলেছে। তবে এর আগে কোনো ম্যাচেই দর্শকসংখ্যা ৯১ হাজারের ঘর স্পর্শ করেনি। এমনকি হন্ডুরাস ম্যাচের দর্শকসংখ্যা ছাড়িয়ে গেছে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের উপস্থিতিকেও। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে সেই ঐতিহাসিক শিরোপা নির্ধারণী ম্যাচে উপস্থিত ছিল ৮৮ হাজার ৯৬৬ জন দর্শক।
আর্জেন্টিনার কোনো ম্যাচে ৯০ হাজারের বেশি দর্শক উপস্থিতির ঘটনা এবারই প্রথম নয়। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০১৭ সালের ৯ জুন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ দেখতে সেদিন গ্যালারিতে ছিল ৯৫ হাজার ৫৬৯ জন দর্শক। সেটি ছিল সাবেক কোচ হোর্হে সাম্পাওলির অধীনে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। গ্যাব্রিয়েল মেরকাদোর একমাত্র গোলে সেদিন ১-০ ব্যবধানে জয় পেয়েছিল তিনবারের চ্যাম্পিয়নরা।

বেঙ্গালুরু থেকে নিউ চন্ডীগড়—দূরত্ব প্রায় ২৪০০ কিলোমিটার। দীর্ঘ এই দূরত্ব এক সুতোতে মিলিয়ে দিয়েছে ভারত-আফগানিস্তান। এই আফগানিস্তান যেন টেস্টে ভারতের সবচেয়ে সহজ প্রতিপক্ষ। এখন পর্যন্ত যে দুই টেস্টে তারা মুখোমুখি হয়েছে, দুটিতেই ইনিংসে জিতেছে ভারত।
৮ ঘণ্টা আগে
জমে উঠেছে ২০২৬ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কে জিতবে শিরোপা, তা জানতে অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত।
৮ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন জাকির হাসান। আট ইনিংসের মধ্যে তিনটিতে পঞ্চাশ পেরিয়েছেন। যাঁর মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। ঘরোয়া ক্রিকেটের এই ফর্মটা টেনে নিয়ে গেলেন জিম্বাবুয়ের বিপক্ষেও। তাঁর সেঞ্চুরিতে উড়ন্ত জয় পেয়েছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ২৪ ঘণ্টা এখনো পেরোয়নি। এরই মধ্যে পদত্যাগ করলেন মীর শাকরুল আলম সীমান্ত নামে এক পরিচালক।
১০ ঘণ্টা আগে