
রমজানের প্রথম দিনের বিকেলেই মিরপুর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে একে একে হাজির চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার সুমনদের কাছ থেকে তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম শেখরা চেক গ্রহণের পর করমর্দন করেছেন।
চট্টগ্রামের ক্রিকেটারদের হাস্যোজ্জ্বল চেহারাই বলে দিচ্ছিল তাঁদের পারিশ্রমিক যথাযথভাবে বুঝিয়ে দিয়েছে বিসিবি। এই চট্টগ্রামই নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছিল। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারকে আজ মজাচ্ছলে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, বিপুল অঙ্কের এই টাকা হাতছাড়া হওয়ার কি কোনো দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি? সাংবাদিকের প্রশ্ন শুনে সবাই হো হো করে হেসে দিয়েছেন। উত্তরে নাঈম বলেন, ‘সত্যি কথা বলতে হয়নি (বিপিএলের পারিশ্রমিক নিয়ে দুশ্চিন্তা)। আমরা ক্রিকেট বোর্ডের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তারা খুব ভালোভাবেই ব্যাপারটা সামলেছেন। যখন বোর্ড দায়িত্ব নিয়েছে, তখন আমরা দুশ্চিন্তা করিনি। ক্রিকেটাররা মাঠের পারফরম্যান্সেই মনোযোগী হয়েছে।’
টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে মালিকানাশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। তৎক্ষণাৎ বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নেয় বিসিবি। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো পারিশ্রমিক ইস্যুতে কী করেছে, সেটা না জানলেও বোর্ড যে চট্টগ্রামের ক্রিকেটারদের টাকা ঠিকমতো বুঝিয়ে দিয়েছে, সেটা উল্লেখ করেছেন নাঈম। ২৬ বছর বয়সী এই নাঈম বলেন, ‘এবার সত্যি বলতে আগে যেটা পেয়েছি, নিয়ম অনুযায়ী পেয়েছি। খেলার আগে ২৫ শতাংশ, মাঝে ২৫ শতাংশ। এক মাস-দেড় মাসের মধ্যে পেয়েছি। সময় এদিক-ওদিক হলেও পেয়েছি। তবে অন্যদেরটা বলতে পারব না।’
২০২৬ বিপিএলে ‘পরিপূর্ণ দল’ হিসেবেই খেলেছে চট্টগ্রাম রয়্যালস। দলটির পেসার শরীফুল নিয়েছেন ২৬ উইকেট। তাতে এক বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন তিনি। চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত খেলেছেন। তবে ২৩ জানুয়ারি বিপিএল ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৬৩ রানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় চট্টগ্রাম রয়্যালসকে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
৪ ঘণ্টা আগে
ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬-এর পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। নারী এককে বিভাগের চতুর্থ স্থান অর্জন করেছেন আইইউবির শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন।
৪ ঘণ্টা আগে