
সিলেটে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম সেশনে মুড়ি-মুড়কির মতো ক্যাচ ফেলেছিল বাংলাদেশ। প্রথম দিনের লাঞ্চের আগে আয়ারল্যান্ডের কেবল ১ উইকেট ফেলতে পেরেছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে আজ দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশের সামনে ১৫ মিনিটও টিকল না আইরিশরা।
নির্ধারিত সময় আজ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা। আয়ারল্যান্ডের বাকি ছিল ২ উইকেট। আইরিশদের শেষ ২ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনে সকাল ৯টা ৪৪ মিনিটেই গুটিয়ে গেল সফরকারীরা।
প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৭০ রানে আজ দ্বিতীয় দিনে খেলতে নামে আয়ারল্যান্ড। সফরকারীদের নামের পাশে তখন ৯০ ওভার। দিনের প্রথম ওভার বোলিংয়ে আসা হাসানকে দুটি চার মেরেছেন ব্যারি ম্যাকার্থি। তবে আক্রমণাত্মক শুরুর ইঙ্গিত দিয়েও পরের ৮ বলের মধ্যে শেষ ২ উইকেট হারিয়ে ফেলেছে আইরিশরা। ৯২তম ওভারের দ্বিতীয় বলে ম্যাথু হামফ্রিজকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন তাইজুল। সেই ওভারে ক্রেগ ইয়াং একটা ছক্কা মেরেছেন। যা ছিল আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের শেষ বাউন্ডারি। এরপর ৯৩তম ওভারের দ্বিতীয় বলে ম্যাকার্থিকে (৩১) বোল্ড করে সফরকারীদের ইনিংসের ইতি টানেন হাসান মাহমুদ।
৯২.২ ওভারে ২৮৬ রানে গুটিয়ে যাওয়া আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৬০ রান করেন পল স্টার্লিং। ৭৬ বলের ইনিংসে মেরেছেন ৯ চার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন ক্যাড কারমাইকেল। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ২৩ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, হাসান মুরাদ ও তাইজুল। নাহিদ রানা পেয়েছেন ১ উইকেট। টস জিতে আয়ারল্যান্ড সিলেট টেস্টে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তুলনামূলক অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই এবার কিউইরা আসছে বাংলাদেশে।
৫ ঘণ্টা আগে
দেশের ক্লাব ক্রিকেট যে থমকে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকদের দাবি, তাঁরা লিগ আয়োজনে প্রস্তুত। কিন্তু কিছু ক্লাব ক্রিকেটারদের জিম্মি করে রেখেছে বলে অভিযোগ তাঁদের। ওদিকে বর্তমান বোর্ড বিরোধী ক্লাবগুলোর সিদ্ধান্ত—যাদের তারা ‘অবৈধ ’ মনে করে, তাদের অধীনে কোনো ক্রিকেট নয়। ক্ষমতার এই
৫ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম বোধ হয় রোনান সুলিভানই। এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশ যে তিন গোল করেছে, তিনটিতেই অবদান রোনানের। চোখধাঁধানো গোলে মুগ্ধ করেছেন ফুটবলপ্রেমীদের। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার সেরাটা জমিয়ে রেখেছেন সেমিফাইনালের জন্যই।
৬ ঘণ্টা আগে
‘সি’ গ্রুপ থেকে এশিয়ান কাপের টিকিট কেটেছে সিঙ্গাপুরই। সর্বশেষ ১৯৮৪ সালে মূলপর্বে খেলেছিল তারা। গত বছরের জুনে প্রথম লেগে বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়েছিল ২–১ গোলে। সেই হার থেকে শিক্ষা নিয়েছেন কাবরেরা, ‘ওই ম্যাচে আমাদের শুরুটা খুব ভালো ছিল, কিন্তু আমরা শক্তি হারিয়ে ফেলি এবং ম্যাচের মাঝামাঝি সময়ে সিঙ্গাপ
৬ ঘণ্টা আগে