
ইউএস ওপেনে বড় অঘটনের শিকার হলেন নোভাক জোকোভিচ। শারীরিক অসুস্থতা, বমি ও তীব্র ব্যথার সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৪ ঘণ্টা ৩৬ মিনিটের লড়াইয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪৯ নম্বরে থাকা নাভোনে ৭-৬(৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন পাঁচ নম্বরে থাকা জোকোভিচকে।
ম্যাচের শুরুটা অবশ্য জোকোভিচের পক্ষেই ছিল। প্রথম সেটে ৩-০ এবং পরে ৪-১ গেমে এগিয়ে যান তিনি। কিন্তু এরপরই শারীরিক অস্বস্তি বাড়তে থাকে। ম্যাচে একাধিকবার বমি করেন জোকোভিচ। চতুর্থ সেট হারার পর মেডিকেল টাইমআউট নিয়ে ফিজিওথেরাপিস্টের কাছ থেকে চিকিৎসাও নেন তিনি। পঞ্চম সেটে নাভোনে ৪-১ ব্যবধানে এগিয়ে গেলে ব্যথায় চোখের পানি ধরে রাখতেও দেখা যায় জোকোভিচকে।
ম্যাচে মোট ৭০টি আনফোর্সড এরর করেন জোকোভিচ। শেষ পর্যন্ত ক্লান্ত শরীরে আর লড়াই চালিয়ে যেতে পারেননি তিনি। তাঁর দুর্বল রিটার্ন কাজে লাগিয়ে ম্যাচের ইতি টানেন নাভোনে।
হারের পর নিজের শারীরিক সমস্যার কথা অকপটে জানিয়েছেন জোকোভিচ। চলতি বছর প্রায় প্রতিটি ম্যাচেই বমি ও বমি বমি ভাবের সমস্যায় ভুগছেন বলে জানান তিনি। জোকোভিচ বলেন, ‘কোর্টে আমার যে খুব খারাপ লাগছিল, সেটা স্পষ্টই ছিল। দুর্ভাগ্যজনকভাবে, এ বছর প্রায় প্রতিটি ম্যাচেই আমি যে সমস্যার সঙ্গে লড়ছি, তা হলো বমি ও বমি বমি ভাব। এ দিক থেকে এটি গুরুতর সমস্যা। এরপর ধীরে ধীরে পুরো শরীর ভেঙে পড়তে শুরু করে—মূলত পেশিতে টান ও ব্যথা হয়। শেষ পর্যন্ত আমার পিঠ ও কাঁধ আর নিতে পারেনি, তাই ম্যাচটা শেষ করতে পারিনি।’
চতুর্থ গেম থেকেই সমস্যায় ভুগছিলেন বলেও জানালেন জোকোভিচ, ‘চতুর্থ সেটে আমি ব্রেকের লিড পেয়েছিলাম, কিন্তু চতুর্থ গেম থেকেই পুরো ম্যাচজুড়ে আমি ভুগেছি। আবারও বলছি, তার জয়কে কোনোভাবেই খাটো করতে চাই না। তাকে অভিনন্দন। সে ভালো ছেলে, লড়াকু। কিন্তু আমি ম্যাচটা উপভোগ করিনি।’
এই হার জোকোভিচের জন্য আরও বড় ধাক্কা। ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হারলেন তিনি। ইউএস ওপেনে এর আগে ১৯ বার অংশ নিয়ে প্রথম রাউন্ডে কখনোই বিদায় নেননি। নিউইয়র্কে প্রথম দুই রাউন্ডে তার রেকর্ড ছিল ৩৭-০।
জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষাও তাই আরও দীর্ঘ হলো। তবে অতীতের অর্জন নিয়ে না ভেবে আপাতত নিজের শরীর সামলাতেই মনোযোগ দিতে চান তিনি, ‘আমার অতীতের সব অর্জন নিয়ে আমি খুবই গর্বিত। কিন্তু বর্তমান তো বর্তমানই। এইমাত্র কোর্ট থেকে বেরিয়েছি এবং এখনো শরীরটা সামলানোর চেষ্টা করছি।’
জোকোভিচ আরও বলেন, ‘এই মুহূর্তে আমি এত গভীরে যাচ্ছি না। আমি শুধু যা ঘটছে, সেটা সামলানোর চেষ্টা করছি এবং এভাবে কতদূর যেতে পারি, সেটাই দেখছি।’

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং ধসের পর তোপের মুখে পড়েছেন বাবর আজম। দলের অধিনায়ক ও সেরা ব্যাটারকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। কঠিন সময়ে দলের জন্য পারফর্ম করতে না পারলে শুধু জনপ্রিয়তার জোরে মহান খেলোয়াড় হওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি।
৪ মিনিট আগে
সিরিজে ফিরতে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের কোনো বিকল্প ছিল না পাকিস্তানের। কিন্তু বৃষ্টিবিঘ্নিত এই টেস্টে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হারল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। সিরিজ হারের পাশাপাশি এশিয়ার দলটি ক্রিকেটের রাজকীয় সংস্করণে এক বিব্রতকর রেকর্ডেও নাম লিখিয়েছে।
৩২ মিনিট আগে
এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্রুপে প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। তিন দলের বিপক্ষেই লড়াইটা কঠিন হবে—তা স্বীকার করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। তবে এই কঠিন গ্রুপকেই দলের উন্নতির সুযোগ হিসেবে দেখছেন তিনি। এমনকি এশিয়ান গেমসে পদক জ
১ ঘণ্টা আগে
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে হুলিয়ান আলভারেসকে দলে ভেড়াতে শেষ মুহূর্তের চেষ্টা চালাচ্ছে আর্সেনাল। ইংল্যান্ডে যেতে অনাগ্রহী আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রাজি করাতে তাঁর প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে লন্ডনের ক্লাবটি।
১ ঘণ্টা আগে