
স্কোরকার্ড দেখে হয়তো অনেকে বলে দেবেন ইতালি আজ খারাপ খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪২ রানের হার দেখে মনে হতেই পারে যে ইতালি পাত্তা পায়নি। তবে স্কোরকার্ড দেখে কি ম্যাচের পুরোটা বোঝা যায়। উইন্ডিজকে আজ কিছুটা হলেও চাপে রাখতে পেরেছিল ইতালি। কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দল তো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে বড় মঞ্চে অভিজ্ঞতাতেই মার খেয়ে যায়।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে গেছে গতকালই। নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের জয়ে অষ্টম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান। আজ ইতালি সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ করতে পারে কি না, সেটাই ছিল দেখার। তবে ৪২ রানে জিতে ‘সি’ গ্রুপের অপরাজিত দল হিসেবে সুপার এইটের টিকিট কেটেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের মতো ভারত-দক্ষিণ আফ্রিকাও নিজেদের গ্রুপ পর্ব থেকে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠেছে। ভারত খেলেছে ‘এ’ গ্রপে আর দক্ষিণ আফ্রিকা ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটের টিকিট কেটেছে।
ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৬ রানের লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইতালি। ১২ ওভারে ৫ উইকেটে ৭৮ রানে পরিণত হয় ইউরোপের এই দলটি। ষষ্ঠ উইকেটে এরপর বেন ম্যানেন্তি ও স্টুয়ার্ট ১৭ বলে ২৫ রানের জুটি গড়েন। যা ইতালির ইনিংসের সর্বোচ্চ রানের জুটি।
১৫তম ওভারের পঞ্চম বলে স্টুয়ার্টকে (১২) ফিরিয়ে ইতালির ষষ্ঠ উইকেটের জুটি ভাঙেন শামার জোসেফ। এই জুটি ভাঙতেই ২০ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৮ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় ইতালি। ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন বেন ম্যানেন্তি। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং, ফিল্ডিং করেছেন। ৪ ওভারে ৩০ রানে নিয়েছেন ৪ উইকেট। ফিল্ডিংয়ে ধরেছেন চার ক্যাচ।
কলকাতায় আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইতালি অধিনায়ক হ্যারি ম্যানেন্তি। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ ৪.১ ওভারে ২ উইকেটে ৩১ রানে পরিণত হয়। তৃতীয় উইকেটে ৫০ বলে ৬৪ রানের জুটি গড়েন রস্টন চেজ ও শাই হোপ। এই জুটি অবশ্য আগেই ভাঙতে পারত। ১২তম ওভারের চতুর্থ বলে ইতালির পেসার গ্রান্ট স্টুয়ার্টকে তুলে মারতে যান চেজ। আউটসাইড এজ হওয়া বল ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে উল্টো দিকে দৌড়ে প্রায় ধরেই ফেলেছিলেন জাস্টিন মস্কা। তবে প্রাণপণ চেষ্টা করেও তালুবন্দী করতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন ৮৬।
৮৬ রানে ওয়েস্ট ইন্ডিজের যেখানে তৃতীয় উইকেট পড়তে পারত, সেটা পড়েছে ৯৫ রানে। মুহূর্তেই ওয়েস্ট ইন্ডিজ ১৭.৪ ওভারে ৬ উইকেটে ১৩৭ রানে পরিণত হয়। সপ্তম উইকেটে এরপর শারফেন রাদারফোর্ড ও গুড়াকেশ মোতির ১৪ বলে ২৮ রানের অবিচ্ছেদ্য জুটিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করেছে উইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ৪৬ বলের ইনিংসে ৬ চার ও ৪ ছক্কা মেরেছেন তিনি। ইতালির বেন ম্যানেন্তি ও কৃশান কালুগামাগে দুটি করে উইকেট পেয়েছেন। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে দুটি ক্যাচ ধরেছেন শাই হোপ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
৪ ঘণ্টা আগে
ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬-এর পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। নারী এককে বিভাগের চতুর্থ স্থান অর্জন করেছেন আইইউবির শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন।
৪ ঘণ্টা আগে