
সিঙ্গেল নিলে ম্যাচ সুপার ওভারে, আর দুই রান হলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। এমন সমীকরণে হারমানপ্রীত কৌরকে লং অফে ঠেলে ডাইভ দিয়ে জাহানারা আলম দুই রান নেওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েছিল বাংলাদেশ দল। প্রথমবার কোনো বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সেই আনন্দ ছড়িয়ে পড়েছিল কুয়ালালামপুর থেকে বাংলাদেশেও। তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজরাও মেতে উঠেছিলেন উদ্যাপনে।
তবে ২০১৮ সালের সেই ঐতিহাসিক এশিয়া কাপ জয়ের পর আর ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। ২০২২ সালে ঘরের মাঠে হওয়া এশিয়া কাপে সেমিফাইনালেও উঠতে পারেনি তারা। ২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরে শেষ চারে উঠলেও ভারতের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ।
এবার সংযুক্ত আরব আমিরাতে পুরোনো সাফল্য ফেরানোর লক্ষ্য নিগার সুলতানা জ্যোতিদের। দুবাইয়ে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। চলতি বছরে এখন পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। জিতেছে ১১টি, হেরেছে ৮টি। জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল তারা।
ফর্ম খুব একটা স্বস্তি না দিলেও আজকের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া হওয়ায় বাড়তি আত্মবিশ্বাস থাকবে বাংলাদেশের। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে, ইন্দোনেশিয়া ২২ নম্বরে। কাগজ-কলমে শক্তির ব্যবধানও পরিষ্কার। তবে এশিয়া কাপের মতো মঞ্চে সাম্প্রতিক ব্যর্থতার চাপ সামলে শুরুটা ভালো করাই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। জ্যোতির নেতৃত্বে দলটি আত্মবিশ্বাস ফিরিয়ে এনে এবার শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে থাকতে চায়। সেটাই লক্ষ্য।

লর্ডস টেস্ট হেরে ইংল্যান্ডের কাছে সিরিজ খুইয়েছে পাকিস্তান। ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি মোহাম্মদ আব্বাস। পাকিস্তানের টেস্ট দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গও টেনেছেন তিনি।
২৬ মিনিট আগে
দেড় বছরের বেশি সময় জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন আমের খান। হঠাৎ তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবুকে। কয়েক দিন ধরে ম্যানেজার পদটি নিয়ে আগ্রহ দেখাচ্ছিলেন অনেকে। শেষ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন মোহামেডানের এই কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন ছিল, দলের ভেতরের অস্বস্তি নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যেই অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে হবে ম্যাচটি। কঠিন এই পরীক্ষার আগে অবশ্য নিজেদের প্রস্তুতি নিয়ে
১ ঘণ্টা আগে
লা লিগার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের শুরুটা হয়েছে দুর্দান্ত।। সবশেষ মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে দলটি। এমন উড়ন্ত শুরুর পরও অবশ্য আত্মতুষ্টির সুযোগ দেখছেন না প্রধান কোচ জোসে মরিনিয়ো। বরং সামনে কঠিন সময় আসতে পারে বলে খেলোয়াড়দের আগেভাগেই সতর্ক করে দিলেন তিনি।
১ ঘণ্টা আগে