
ভারত-পাকিস্তান মানেই যেন শত্রু শত্রু ভাব। রাজনৈতিক এবং ভৌগোলিক পরিবেশ ছাপিয়ে মাঠের খেলাতেও এখন দুই দেশের মধ্যে বিরাজ করে উত্তেজনা। গত কয়েক বছরে এই উত্তেজনা চরমে পৌঁছেছে। এর ব্যতিক্রম চিত্র সংযুক্ত আরব আমিরাত দলে।
আরব আমিরাতের বেশির ভাগ ক্রিকেটার এসেছে ভারত ও পাকিস্তান থেকে। এরপরও সামান্যতম দ্বন্দ্ব নেই তাদের মধ্যে। বরং পরিবারের মতোই থাকেন সবাই। ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে যেন অন্যরকম এক ঐক্যের দৃষ্টান্ত তৈরি করেছে আরব আমিরাত দল। এসব কথায় শুনিয়েছেন দলটির অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তিনি এসেছেন পাকিস্তান থেকে। দেশটিতে ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতাও আছে ওয়াসিমের। এখন তাঁর সব স্বপ্ন আরব আমিরাত দলকে কেন্দ্র করে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ওয়াসিম বলেন, ‘আমাদের দলে কোনো ভারত-পাকিস্তান নেই। আমরা দুই দেশের উত্তেজনা নিয়ে কথা বলি না। আমরা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলছি এবং নিজেদেরকে সব সময় একটি পরিবার হিসেবেই দেখি। পরিবার ও বন্ধুর মতো থাকি আমরা, একসঙ্গে সময় কাটাই। সত্যি বলতে এই দলে কোনো ভারতীয় বা পাকিস্তানি নেই।’
শক্তির বিচারে আরব আমিরাতের চেয়ে বেশ এগিয়ে নিউজিল্যান্ড। এরপরও জয়ের বিকল্প কিছু ভাবছেন না ওয়াসিম। ব্ল্যাক ক্যাপদের হারিয়ে অঘটন ঘটাতে চান তিনি, ‘আমাদের কৌশল খুব সাধারণ। আমরা ওদেরকে (নিউজিল্যান্ড) আগে হারিয়েছিলাম। তবে এবার ভেন্যু, টুর্নামেন্ট, ম্যাচ–সবই আলাদা। এবার আমাদের পরিকল্পনাও ভিন্ন। ওদের দল দারুণ, খুব অভিজ্ঞও। তবে আমরা অনেক পরিশ্রম করেছি এবং চ্যাম্পিয়ন দলের মতোই নিজেদের প্রস্তুত করেছি। দারুণ একটা ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা থাকবে আমাদের।’

যথাসময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও টুর্নামেন্টের প্রথম তিন দিন স্বস্তিতে ছিল না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছিলই না। অবশেষে গতকাল সমস্যার সমাধান হয়েছে দেখে ভীষণ খুশি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।
৮ মিনিট আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শনিবার বিশ্বকাপ শুরুর প্রথম দিন পাকিস্তানকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস। আজ ভেন্যু বদলাতেই বদলে গেল ডাচরা। নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেল নেদারল্যান্ডস।
১ ঘণ্টা আগে
নানা নাটকীয়তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তে বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। ভারত ম্যাচ ইস্যুতে আইসিসিকে খুশি করলেও আপাতত স্বস্তিতে থাকার উপায় নেই পাকিস্তানের। তাদের এক রকম হুমকিই যেন দিয়ে রাখল যুক্তরাষ্ট্র।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। যাদের প্রতি সংহতি জানিয়ে গত ১ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকার, অনেক আলোচনা-সমালোচনা এবং বৈঠকের পরও সেই বাংলাদেশ এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরেই আছে। এই বিষয়টিই মনে করিয়ে দিলেন ক্রিকেট বিশ্লেষক এবং ভারতের
৩ ঘণ্টা আগে