
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই প্রতিবেদন এখন পাঠানো হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে।
সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি আজ প্রতিবেদন জমা দেওয়া পর অবাক করার মতো কিছু চোখে পড়েনি। তদন্ত কমিটির প্রতিবেদন বর্তমান বোর্ডের বিরুদ্ধে গিয়ে পরিচালনা পর্ষদ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকলেও সেটা হচ্ছে না। আজ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন শেষে বিসিবির তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদমাধ্যমকে আমিনুল বলেন, ‘দেখুন। এরই মধ্যে সকালবেলা তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন দিয়ে গেছে। আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি সভা ডেকেছিলাম আমি। সেই সভায় আমরা আলাপ-আলোচনা করেছি। আইসিসিকে তদন্ত প্রতিবেদন অবগত করার পরই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশা আল্লাহ।’
বিসিবির তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক মাধ্যমে এক পোস্টে তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। কমিটি তাঁকে ডাকলেও কেন যাননি, সেটার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা।
তদন্ত কমিটির কাজে আসিফ মাহমুদ যে সহায়তা করতে চাচ্ছেন না, এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে আমিনুল হক উল্লেখ করেছেন আইসিসির কথা। বিকেএসপি পরিদর্শন শেষে সাংবাদিকদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেখুন। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। তিনি অংশগ্রহণ করেননি। নিশ্চয়ই সেই তদন্ত প্রতিবেদনের মধ্যে রয়েছে। আমরা সেটা যাচাই-বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি। সেটিও আমি দেখেছি। সো এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত আইসিসির সঙ্গে কথা বলে তারপরে সিদ্ধান্তগুলো আপনাদের জানাব।’
গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। তাঁরা বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগও করেছিলেন। সেটার পরিপ্রেক্ষিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মূলত নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না– সেটি খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব। ১৫ কার্যদিবসের সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

ভালো অবস্থায় নেই ইতালির ফুটবল। টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারা ইতালিকে ধুয়ে দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। ফেডারেশনে পদত্যাগের হিড়িক পড়েছে। যার মধ্যে রয়েছেন প্রধান কোচ জেনারো গাত্তুসোও। এই মুহূর্তে আলোচনায় ইতালির কিংবদন্তি কোচ সিমিওনে ইনজাগি। যদিও ইতালির কোচের দায়িত্ব নেবেন কি না, সে ব্যাপারে কিছু খো
১ ঘণ্টা আগে
২০২৩ সাল থেকে বার্সেলোনায় খেলছেন লামিনে ইয়ামাল। গোলও যেমন করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। জাদুকরী ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তবে ইতালিতে খেললে এমন সুযোগ পেতেন না বলে দাবি জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিনসমানের।
২ ঘণ্টা আগে
পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ছন্নছাড়া করে দিতে ওস্তাদ অভিষেক শর্মা। তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তখন বোলারদের রীতিমতো হাঁটু কাঁপার মতো অবস্থা। তবে ২০২৬ সালে অভিষেকের ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই বললেই চলে। রানের খাতা খোলার আগে আউট হওয়া এখন পরিচিত দৃশ্য।
৩ ঘণ্টা আগে
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের ফল ২-১ দেখে অবশ্য পুরো চিত্রটা বোঝার উপায় নেই। ম্যাচ শেষে কোচ হ্যানসি ফ্লিকের সঙ্গে লামিনে ইয়ামালের সাময়িক অসন্তোষ, খেলোয়াড়কে একবার লাল কার্ড দেখিয়ে পরে তা বাতিল করা—নানা ঘটনায় আলোচিত হয়ে রইল এই ম্যাচ। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে মুখোমুখি
৫ ঘণ্টা আগে