
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংস খেলে হানিফ মোহাম্মদের ৬৪ বছর আগের ঘটনা ফিরিয়ে আসেন তানজিদ। কিন্তু প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে নিয়ে হঠাৎ করে তৈরি হয় দুশ্চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে ক্রিকেটপ্রেমীরা এখন আশ্বস্ত হতে পারেন।
শুধু তানজিদই নয়, মুশফিককে নিয়েও দুশ্চিন্তা বাড়ে ক্রিকেটপ্রেমীদের। ম্যাকাইতে গতকাল অনুশীলন করতে গিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বলে জানা গেছে। টেস্ট শুরুর আগের দিন আজ শান্ত যখন সংবাদ সম্মেলনে আসেন, তখন তাঁর কাছে তানজিদ-মুশফিকের বর্তমান অবস্থা নিয়ে জানতে চাওয়া হয়েছে। সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছেন। তামিমও আজকে ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমার মনে হয় যে কালকে সকালে আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারব।’
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। তানজিদকে নিয়ে আবার সাংবাদিকেরা জানতে চাইলেন যে তিনি কি এই টেস্টের একাদশে খেলার মতো ফিট অবস্থায় আছেন। ম্যাকাইয়ের উইকেট এবং একাদশ সম্পর্কে ধারণা দিতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ধারণা তো একটা হয়েছে, তবে কাল সকালে আরেকবার দেখব। একটা ভালো ধারণা হয়েছে। তামিমের বিষয়ে যেটা বললেন যে তামিম আজ ব্যাটিং করেছে। এটা একটা ইতিবাচক দিক।’
ডারউইন টেস্টে তানজিদ তামিম-সাদমান ইসলাম ওপেনিং করেছেন। যদি তানজিদ না খেলতে পারেন, তাহলে সাদমান-সৌম্য সরকার উদ্বোধনী জুটি বাঁধতে পারেন। তবে তানজিদকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন শান্ত। ম্যাকাইতে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘মেডিকেল টার্মস অনুযায়ী কাল সকাল পর্যন্ত আরেকটু আমরা দেখতে চাই। আশা করি সব ঠিক হয়ে যাবে। তবে আমাদের সব ধরনের অপশন আছে। মনে হয় না খুব বেশি সমস্যা হবে।’
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ২০ উইকেটের ১৪টিই তুলে নিয়েছেন পেসাররা। যার মধ্যে হাসান মাহমুদ একাই নিয়েছেন ৯ উইকেট। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী পেয়েছেন ৩ ও ২ উইকেট। ১১১ রানে ৯ উইকেট নিয়ে টেস্টে এক ম্যাচে সেরা বোলিং করেছেন হাসান। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ সুযোগই পাননি। আর শরীফুল ইসলাম ফিট হয়ে ওঠায় পেস বোলিং বিভাগটা আরেকটু শক্তিশালী হয়েছে।
ডারউইনের চেয়ে দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ের উইকেটে পার্থক্য খুঁজে পেয়েছেন শান্ত। পেসারদের প্রসঙ্গে বাংলাদেশ টেস্ট অধিনায়ক আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘উইকেটটা তো দেখে ভালো মনে হচ্ছে। অবশ্যই আমরা যে প্র্যাকটিস উইকেটে অনুশীলন করেছি, এখানে অবশ্যই একটু বাউন্স বেশি ছিল। আমাদের যে পাঁচ পেসার স্কোয়াডে আছে, সবাই প্রস্তুত।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০ উইকেট পেসাররা নিলেও দ্বিতীয় ইনিংসে ছড়ি ঘোরান স্পিনাররা। মেহেদী হাসান মিরাজ নেন ৫ উইকেট। ১ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। স্পিনারদের পারফরম্যান্সেও সন্তুষ্ট শান্ত। তবু কাল ম্যাচ শুরুর আগে কন্ডিশন দেখে একাদশ ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ইতিবাচক দিক হলো, যে দুই স্পিনার আছে, যেকোনো কন্ডিশনে ভালো বোলিং করে। তাই আমার মনে হয় যে যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেটটা দেখে দলের জন্য যে সিদ্ধান্ত নিলে ভালো হবে, সেটাই আমরা নেব ইনশা আল্লাহ।’
অস্ট্রেলিয়াকে ডারউইনে হারালেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারে। শান্তর দলের সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়ারও অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অজিরা। ম্যাকাইতে ২২ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাচটি জিতলে বাংলাদেশের সফলতার হার হবে ৭২.২২ শতাংশ। নিউজিল্যান্ডের সঙ্গে তখন যৌথভাবে তিনে অবস্থান করবে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের বাংলাদেশ। এই টেস্ট হারলে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে নেমে যাবে। অজিদের সফলতার হার হবে তখন ৭০ শতাংশ।

ডারউইনের পর ম্যাকাইতে এখন আরেক ইতিহাস গড়ার সামনে বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের। আজ ম্যাকাইতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে ফুটে উঠেছে আত্মবিশ্বাস।
২৩ মিনিট আগে
একদিকে পুরোনো রাজত্বের অবসান, অন্যদিকে নতুনদের আবির্ভাব—ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম আজ শুরু হচ্ছে অনেক বদলে যাওয়া এক প্রেক্ষাপটে। আর্সেনাল এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে। কিন্তু শিরোপার লড়াইটা এবার মোটেও একমুখী নয়। পেপ গার্দিওলার বিদায়ের পর ম্যানচেস্টার সিটি শুরু করছে নতুন অধ্যায়, লিভারপুলও
১ ঘণ্টা আগে
ঘরের মাঠ ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি জেক ওয়েদারাল্ড। সিরিজের প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে কপাল পোড়ে ওয়েদারাল্ডের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেই বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় এসেছেন ম্যাথু রেনশ। জায়গা করে নিয়েছেন একাদশেও।
২ ঘণ্টা আগে
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
৩ ঘণ্টা আগে