
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসরের আগে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে লাহোর কালান্দার্স। আজ ফ্র্যাঞ্চাইজিটি এই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
বাংলাদেশের কাটার মাস্টারকে পেতে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি খরচ করতে হয়েছে। যা টাকার অঙ্কে ২ কোটি ৮১ লাখ। পিএসএলের দল কালান্দার্স মোস্তাফিজের জন্য নতুন কিছু নয়। এর আগে একবার ২০১৮ সালে লাহোরের হয়েই খেলেছিলেন তিনি।
মোস্তাফিজের সঙ্গে চুক্তিকে ফ্র্যাঞ্চাইজিটি ‘কৌশলগত’ এবং ‘আবেগঘন’ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন, ‘একবার কালান্দার মানেই সব সময় কালান্দার। মোস্তাফিজুর শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারেরই অংশ। আবার তাঁকে ড্রেসিংরুমে ফিরিয়ে আনতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। ১১তম পিএসএলে শিরোপা ধরে রাখার লক্ষ্যে তাঁর অভিজ্ঞতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ ২৬ মার্চ শুরু হচ্ছে আট দলের পিএসএল।
মোস্তাফিজের প্রত্যাবর্তনে কালান্দার্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হলো। এর আগে দলটি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা ও তরুণ মোহাম্মদ নাইমকে ধরে রেখেছে। ২০২৫ পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ খেলেছিলেন।

ভারত-পাকিস্তান ম্যাচ যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে সোনার ডিমপাড়া রাজহাঁস, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। সম্প্রচারক, দর্শকখাত থেকে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় এই ম্যাচ ঘিরে। তবে এবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারত-ম্যাচ বয়কটের পর একটু বেকায়দায় পড়েছে ক্রিকেটের অভিভাবক
৪২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে নিউজিল্যান্ড দল। টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে বেশ বিপদেই পড়েছে ব্ল্যাক ক্যাপরা। অসুস্থ হয়ে পড়েছেন দলটির দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। দলটির কোচ রব ওয়াল্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ‘ত্রিমুখী যুদ্ধ’ চলছে। বাংলাদেশের নাম আগে থেকেই বিশ্বকাপ থেকে কাটা পড়েছে। পাকিস্তান নাম প্রত্যাহার না করলেও দেশটির সরকার বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির মতে
২ ঘণ্টা আগে
টাইম মেশিনে চড়ে ২০১৮ সালে চলে যাওয়া যাক। সেবার আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে কারাবাও কাপ জিতেছিল ম্যানচেস্টার সিটি। ডাগআউটে বসে সিটির জয় উদযাপন করেছিলেন পেপ গার্দিওলা ও মিকেল আর্তেতা। কিন্তু সময়ের পরিক্রমায় এবার আর তাঁরা সহকর্মী হতে পারছেন না। আর্তেতা-গার্দিওলা বনে গেলেন প্রতিপক্ষ।
৩ ঘণ্টা আগে