
সময় যতই যাচ্ছে, ইমরান খানকে নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে। গত ৬ মাসে দুই দফায় তাঁর চিকিৎসার দাবিতে সাবেক অধিনায়কেরা পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছেন। এবার পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের পাশে দাঁড়ালেন প্যাট কামিন্সও। সামাজিক মাধ্যমে ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক।
অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, মাইকেল ব্রিয়ারলিসহ সাবেক ২১ অধিনায়ক গত ২৩ আগস্ট যৌথভাবে এক চিঠিতে ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি দিয়েছিলেন। কদিন আগে অস্ট্রেলিয়ার ‘দ্য গ্রেড ক্রিকেটার’ শোতে এই চিঠির ব্যাখ্যায় গ্রেগ চ্যাপেল বলেছিলেন, ‘ইমরানের বয়স এখন ৭৩ বছর। ছয় বছর আগে তাঁর সঙ্গে পাকিস্তানে দেখা করেছিলাম। কিন্তু তখন যতটা শারীরিকভাবে ফিট ছিলেন, এবার আর তেমনটা নেই।’
নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে চ্যাপেলের এই ভিডিও আজ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কামিন্স। অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক লিখেছেন, ‘গ্রেগ চ্যাপেল এবং অন্য সাবেক আন্তর্জাতিক অধিনায়কেরা যা বলেছেন, সেটার সঙ্গে আমি একমত। আদালতের নির্দেশে যে চিকিৎসার কথা বলা হয়েছে, আশা করছি সেটা ঠিকভাবে হবে। পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি নিয়মিত দেখা সাক্ষাৎ করতে পারবেন। প্রত্যেক মানুষের যেমন মর্যাদা পাওয়া উচিত, ইমরান খানের সঙ্গেও তেমন আচরণ করা হবে বলে আশা করছি।’
লর্ডসে গতকাল পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের সাক্ষাৎকার নিয়েছিলেন মাইকেল আথারটন। ইমরান খানের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের কাছে চিঠি দেওয়া ২১ জন সাবেক ও বর্তমান ক্রিকেট অধিনায়কের একজন তিনি। দাবি মানা না হলে পাকিস্তান দল মাঠে না নামার হুমকিও দিয়েছিল বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সংবাদ প্রচার না করতে সম্প্রচারকারী স্কাই স্পোর্টসকে অনুরোধ করেছিল।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এর মধ্যে দুর্নীতির অভিযোগে তিনি ১০, ১৪ ও ১৭ বছরের কারাদণ্ড পেয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনের আগে তাকে তাঁর বর্তমান স্ত্রীর সঙ্গে বিয়ের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের পর নির্ধারিত অপেক্ষার সময় না মানার অভিযোগে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এর আগেও এ বছরের শুরুতে ১৪ সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের কাছে একটি খোলাচিঠি লিখেছিলেন। তাঁরা ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়কের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সঠিক চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই অধিনায়কের মধ্যে ছিলেন গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার, কপিল দেবের মতো কিংবদন্তিরা। তাঁরা এবারও আছেন। আর ২৩ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন ২১ সাবেক অধিনায়ক। আজ ইমরানের সুচিকিৎসার দাবি তুলেছেন কামিন্স।

জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় রাউন্ডে শেষ দিনটি উজ্জ্বল ছিল সাব্বির রহমানের জন্য। আট বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে তিন অঙ্কের দেখা পেয়েছেন এই ব্যাটার, যা মিরপুরে খুলনার বিপক্ষে ড্র এনে দিয়েছে রাজশাহীকে। কক্সবাজারে ব্যাটারদের ব্যর্থতায় চট্টগ্রামের কাছে ইনিংস ও ১ রানে বিধ্বস্ত হয়েছে বরিশাল। সিলেট আন্তর্জ
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ করে বাংলাদেশ দলের দেশে ফেরার সপ্তাহ পেরোতে না পেরোতেই দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) বড় ধাক্কা লেগেছে। গেমসে প্রাপ্তি-অপ্রাপ্তির চুলচেরা বিশ্লেষণের মধ্যেই পদত্যাগ করেছেন বিওএর সহসভাপতি সারওয়াত সিরাজ শুক্লা এবং দুই নির্বাহী সদস্য—সাবেক তারকা ফুট
৯ ঘণ্টা আগে
চতুর্থ দিন শেষেই আবুধাবি টেস্টের নাটাই পুরোপুরি ছিল বাংলাদেশের হাতে। রেকর্ড ৪৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের শেষ দিনে দরকার ছিল ৩৪৭ রান, হাতে ৭ উইকেট। জয়ের স্বপ্ন উজ্জ্বল হলেও পঞ্চম দিনের রোমাঞ্চকর লড়াই শেষে প্রাপ্তি কেবলই একরাশ আক্ষেপ। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৪৬ রান তুলে টেস্ট ড্র করে ম
১০ ঘণ্টা আগে
জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জিততে না পারার যন্ত্রণা বাংলাদেশ দলের। নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের প্রথম টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে