
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ দুই ম্যাচের জন্য যে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), তাতে চমক হিসেবে এসেছেন ব্রাজিলের এক ক্লাবের ফুটবলার।
সেপ্টেম্বরে বাছাইপর্বের দুই ম্যাচের জন্য গত রাতে ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে এএফএ। দলের প্রাণভোমরা লিওনেল মেসি আছেন এই দলে। নতুন মুখ হিসেবে ব্রাজিলের পালমেইরাসের স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজকে নিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। পালমেইরাসের জার্সিতে ২০২৪-২৫ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪২ ম্যাচে ১৫ গোল করেছেন লোপেজ।
১৮ বছর বয়সী মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্কালোনির প্রাথমিক দলে আছেন মাস্তানতুয়োনো। আরেক মিডফিল্ডার ক্লদিও এচেভেরিকেও দলে রেখেছে আর্জেন্টিনা। বয়সভিত্তিক দলে দারুণ খেলে নজর কেড়েছেন এচেভেরি। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন ভ্যালেন্টিন কার্বনি। তবে চোট কাটিয়ে উঠতে না পারায় পাওলো দিবালা ডাক পাননি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলে।
আর্জেন্টিনা সবশেষ ম্যাচ খেলেছে এ বছরের জুনে। তখন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য যে দল ঘোষণা করেছিলেন, সেখান থেকে কিছুটা পরিবর্তন এনে এবারের দল সাজিয়েছেন তিনি। এনজো ফার্নান্দেজ, নিকো ডমিঙ্গেজ ও ভ্যালেন্টিন বার্কোর জায়গায় এবার ডাক পেয়েছেন হুলিও সোলার, অ্যালান ভারেলা ও কার্বোনি।
এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল দুই দলেরই ২৫ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে ইকুয়েডর। সবাই ১৬টি করে ম্যাচ খেলেছে। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বর বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা। এই ম্যাচ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে। মেসিরা ইকুয়েডরের মুখোমুখি হবেন ১০ সেপ্টেম্বর। ইকুয়েডরের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ।
সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
ডিফেন্ডার
ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, হুলিও সোলার, গঞ্জালো মন্তিয়েল
মিডফিল্ডার
লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
ফরোয়ার্ড
লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
৪ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
৫ ঘণ্টা আগে