
সুস্থ তামিম ইকবাল হঠাৎ অসুস্থ অনুভব করায় ভর্তি করা হয় বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে। গতকাল থেকেই এই হাসপাতালে ভিড় লেগে আছে। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে দেখতে হাসপাতালে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা থেকে শুরু করে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা।
দেশে না থাকায় তামিমের দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান যেতে পারেননি কেপিজে হাসপাতালে। সাকিব গতকাল নিজের ৩৮তম জন্মদিনের দিন তামিমের অসুস্থ হওয়ার খবর পেলে আবেগঘন এক পোস্ট দিয়েছেন। সাকিবের মা শিরীন আক্তার ও বাবা মাশরুর রেজা আজ দুপুরে কেপিজে হাসপাতালে দেখতে যান তামিমকে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। এরপর ফিল্ডিংয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি হওয়া তামিম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তাঁকে (তামিম) গতকাল নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন কেপিজে হাসপাতালের চিকিৎসকেরা। কয়েক ঘণ্টা পর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তিনি (তামিম) কথা বলতে পারছেন। বিকেলে মোহামেডান সতীর্থ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে কথা বলেছেন তামিম।
তামিমকে আজ সকালে কেপিজে হাসপাতালের সিসিউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। হাসপাতালের কনফারেন্স রুমে তামিমের অবস্থা নিয়ে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর ব্রিফ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আবু জাফর বলেন, ‘তাঁর স্বাভাবিক কাজে ফিরতে তিন মাস সময় দিতে হবে। মানে খেলাধুলায়। এছাড়া তিনি বাসায় স্বাভাবিক কাজকর্ম করবেন সপ্তাহখানেক এবং বিশ্রামেই থাকতে হবে। তিন মাস পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর শারীরিক অবস্থা কী, উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে, এগুলো দেখে নিশ্চয়ই মেডিকেল বোর্ড অনুমতি দেবে তামিমকে মাঠে খেলার।’ তামিমের অবস্থা আগের চেয়ে সন্তোষজনক হলেও আবু জাফরের মতে বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।

পবিত্র রমজানে আন্তর্জাতিক সিরিজে ফিরছে বাংলাদেশ। প্রায় তিন মাস বিরতির পর পুরোনো ব্যস্ততা শুরু হচ্ছে মিরাজ-লিটনদের। গত তিন মাসে বাংলাদেশ ক্রিকেট যে থমকে ছিল, তা তো নয়। ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের পর বিসিএল ওয়ানডে খেলেছেন।
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
১০ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
১১ ঘণ্টা আগে