Ajker Patrika

পিএসএল অভিষেকে কাঁপিয়ে দেওয়া রিশাদকে ছেড়ে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি

ক্রীড়া ডেস্ক    
পিএসএল অভিষেকে কাঁপিয়ে দেওয়া রিশাদকে ছেড়ে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি
রিশাদকে ছেড়ে দিয়েছে লাহোর কালান্দার্স। ছবি: এএফপি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অভিষেকটা গত বছর রিশাদ হোসেনের জন্য ছিল মনে রাখার মতো। টুর্নামেন্টে অভিষেকেই আলো ছড়িয়েছিলেন তিনি। লাহোর কালান্দার্সের হয়ে জিতেছিলেন শিরোপাও। তবে এবার পিএসএল শুরুর আগেই তাঁকে ছেড়ে দিল পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজি।

পিএসএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি আজ ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নাইম—এই চার ক্রিকেটারকে ধরে রেখেছে লাহোর কালান্দার্স। আর রিশাদ, ফখর জামান, হারিস রউফ, জামান খান,সালমান মির্জার মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন। লেগস্পিনের ঘূর্ণিতে গত বছর পিএসএলে ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে নিয়েছিলেন ১৩ উইকেট।

বাবর আজমকে পেশোয়ার জালমির ছেড়ে দেয়ার গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। তবে তাঁকে ধরে রেখেছে পেশোয়ার। তাঁর পাশাপাশি সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ, আলী রাজাকেও ধরে রেখেছে পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজি। তবে পাকিস্তান দলে নিয়মিত মুখ সাইম আইয়ুবকে ছেড়ে দিয়েছে পেশোয়ার জালমি। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি ঘূর্ণিজাদুতে ব্যাটারদের ভড়কে দিচ্ছেন তিনি।

রিশাদ এখন বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ। হোবার্ট হারিকেন্সের হয়ে ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশে ১২ ম্যাচে ৭.৮২ ইকোনমিতে নিয়েছিলেন ১৫ উইকেট। যাঁর ফলে ২০২৬ বিপিএল তিনি খেলতে পারেননি। বিদেশি লিগে আলো ছড়ানো রিশাদ পিএসএলে দল পাবেন কি না, সেটা জানা যাবে ১১ ফেব্রুয়ারি। সেদিনই হবে ২০২৬ পিএসএলের নিলাম।

৮ দল নিয়ে পিএসএলের নতুন পর্ব শুরু হবে ২৬ মার্চ। ৩ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর আগে ২০ জানুয়ারি পর্যন্ত নাম নিবন্ধনের সুযোগ থাকছে ক্রিকেটারদের জন্য। পিএসএলের সব শেষ আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। সেবার দলটির হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান, রিশাদ, মেহেদী হাসান মিরাজরা।

এবারের পিএসএলেই প্রথমবারের মতো খেলতে যাচ্ছে দুই ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ ও শিয়ালকোট। তাতে নিলামে কিছুটা পরিবর্তনও এসেছে। প্রত্যেক দল তাদের বর্তমান দল থেকে সর্বোচ্চ চার ক্রিকেটার ধরে রাখতে পারবে। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরি থেকে একজন করে ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রাখতে পারবে। তবে কোন ক্যাটাগরিতে কারা আছেন, সেটা এখনো ঘোষণা করা হয়নি। রিশাদ-মোস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের আরও অনেক ক্রিকেটারের নাম আছে পিএসএলের নিলামে।

২০২৬ পিএসএলে ড্রাফটের পরিবর্তে খেলোয়াড় বাছাই করা হবে নিলাম পদ্ধতিতে। পিসিবি গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি হবে নিলাম। সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৪ কোটি ২০ লাখ রুপি ধরা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ কোটি ৮৪ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ রুপি (৯৬ লাখ টাকা)। অপর দুই ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ রুপি (৪৮ লাখ টাকা) ও ৬০ লাখ রুপি (২৬ লাখ ২৩ হাজার টাকা)।

পিএসএলের ধরে রাখা ক্রিকেটারের তালিকা:

লাহোর কালান্দার্স: শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ নাইম

ইসলামাবাদ ইউনাইটেড: শাদাব খান, সালমান ইরশাদ, আন্দ্রিয়েস গাউস

করাচি কিংস: খুশদিল শাহ, হাসান আলী, সাদ বেগ, আব্বাস আফ্রিদি

কোয়েটা গ্লাডিয়েটর্স: আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ, শ্যামল হোসেন

পেশাওয়ার জালমি: বাবর আজম, সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ, আলী রাজা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত

‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

নির্বাচনে ১৬ সংস্থা থেকে ৩৪,৪৪২ জন পর্যবেক্ষক, বিএনপির উদ্বেগ

‘বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান’

চীনকে মোকাবিলায় বাংলাদেশকেন্দ্রিক মার্কিন পরিকল্পনার বিপদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত