
ক্লাব ফুটবলে মুড়ি-মুড়কির মতো শিরোপা জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গ আসে, তখন শোকেসটা হাহাকার করে ওঠে শিরোপার জন্য। অবশেষে পর্তুগালের জার্সিতে দীর্ঘ ৬ বছর পর শিরোপা জিতলেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে নেশনস লিগের স্পেন-পর্তুগাল ফাইনালটা হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মূল ম্যাচ ২-২ গোলে ড্র হলে সেটা গড়ে যায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে ২০২৪-২৫ মৌসুমের নেশনস লিগের শিরোপা ঘরে তোলে পর্তুগাল। পর্তুগিজদের ইতিহাসে এটা দ্বিতীয় নেশনস লিগের শিরোপা। রোনালদোও এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন হওয়ার পর পর্তুগিজ তারকা ফরোয়ার্ড উদযাপন করেছেন সতীর্থদের সঙ্গে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ট্রফি হাতে উদযাপনের ছবি পোস্ট করে রোনালদো ক্যাপশন দিয়েছেন, ‘এটা আমাদের।’ এক বাক্যের ক্যাপশনের পর ছয়টি আশ্চর্যবোধক চিহ্ন ও একটি শিরোপার ইমোজি জুড়ে দিয়েছেন।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদো প্রথম শিরোপা জেতেন ২০১৬ সালে। সেবার ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ইউরোতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। দ্বিতীয় শিরোপা রোনালদো জিতেছেন ৩ বছর পর। নেদারল্যান্ডসকে কাঁদিয়ে ২০১৮-১৯ মৌসুমের নেশনস লিগে চ্যাম্পিয়ন হয় পর্তুগিজরা। এবারও পর্তুগালের জয়ের ব্যবধান ১-০।
২০১৬ ইউরো, ২০১৮-১৯ উয়েফা নেশনস লিগ—এই দুই ফাইনালে রোনালদো অবশ্য গোল করতে পারেননি। অবশেষে আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ৬ বছর পর তাঁর শিরোপাখরা যেমন ঘুচেছে, গোলও পেয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় স্পেন। যেখানে ২১ ও ৪৫ মিনিটে স্পেনের গোল দুটি করেন মার্টিন জুবিমেন্দি ও মিকেল ওইরজাবাল। আর ২৬ মিনিটে গোল করেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস।
পিছিয়ে থাকা পর্তুগাল দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুত সমতায় ফেরে। নুনো মেন্দেসের ক্রস রিসিভ করে সমতাসূচক গোলটি রোনালদো করেন ৬১ মিনিটে। ৯০ মিনিট পেরিয়ে ১২০ মিনিট পর্যন্ত খেলা হলেও আর কোনো দল গোল করতে পারেনি। পেনাল্টি শুটআউটে পর্তুগালের গোল পাঁচটি করেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, মেন্দেস ও নেভেস। স্পেনকে টাইব্রেকারে হারিয়ে নেশনস লিগে সর্বোচ্চ দুইবার শিরোপাজয়ী দল এখন পর্তুগাল। স্পেন, ফ্রান্স একবার করে চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টে।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর শিরোপা
২০১৬ ইউরো
২০১৮-১৯ উয়েফা নেশনস লিগ
২০২৪-২৫ উয়েফা নেশনস লিগ

আঙিনায় পাকিস্তান আর সিরিজটা যখন ওয়ানডে, তখন ২০১৫ সালটা ফিরে আসেই। ১১ বছর আগের সফরকারী দলকে তিন ওয়ানডের সিরিজের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই সিরিজের ভেন্যু আর এই সিরিজের ভেন্যু একই—মিরপুর শেরেবাংলা। পুরোনো সেই চিত্রনাট্য মেনে আজই কি সিরিজ জয় বাংলাদেশের?
৬ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাঁকে নিলাম থেকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স।
৯ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের পর থেকে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন হাফিজ। সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তবে ২০২৬ সালের এই নতুন যাত্রাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। অতীতে অনেক ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সংসদ সদস্য কিংবা ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু স্পিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক
১৫ ঘণ্টা আগে
দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
১৬ ঘণ্টা আগে