কোনো ব্যক্তিকে যদি রাতের বেলায় মাত্র চার সেকেন্ড করে একাধিকবার ঘুমাতে বলা হয়, তবে তাঁর কাছে বিষয়টি নিঃসন্দেহে নির্যাতন বলে মনে হবে। কিন্তু চিনস্ট্র্যাপ পেঙ্গুইন নামে এক প্রজাতির পেঙ্গুইনের জন্য বিষয়টি একেবারে স্বাভাবিক। এই প্রজাতির পেঙ্গুইনের জন্য মাত্র চার সেকেন্ডের স্বল্পায়ু ঘুমই যথেষ্ট। কারণ এই পেঙ্গুইনগুলো দিনে চার সেকেন্ড বা তার কাছাকাছি সময় নিয়ে দিনে ১০ হাজার বারের বেশি ঘুমায়।
সম্প্রতি ফ্রান্সের লিঁওতে অবস্থিত সেন্টার ফর নিউরোসায়েন্সের একদল গবেষক চিনস্ট্র্যাপ পেঙ্গুইনের ঘুমের বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তাঁরা অ্যান্টার্কটিকার কিং জর্জ আইল্যান্ডের পেঙ্গুইনগুলোর ওপর গবেষণা চালিয়ে দেখতে পান, এগুলো দিনে ১০ হাজারবারের বেশি ঘুমায়। সব মিলিয়ে এই পেঙ্গুইনগুলো দিনের প্রায় ১১ ঘণ্টাই ঘুমিয়ে কাটায়। কিন্তু এরা কখনোই টানা ঘুমায় না।
গবেষণা নিবন্ধের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত নিজেদের বাসা বা আশ্রয়ের ওপর নজর রাখা, ডিম পাহারা দেওয়া এবং যেকোনো ধরনের শত্রু থেকে নিজেদের রক্ষা করতেই চিনস্ট্র্যাপ পেঙ্গুইনগুলো এমন ছোট ছোট সময় ধরে ঘুমায়। গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে সায়েন্স জার্নালে।
বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সেন্টার ফর নিউরোসায়েন্সের গবেষক পল অ্যান্তোনি লিবোয়েল বলেন, ‘এমন পরিস্থিতিতে মানুষ কোনোভাবেই টিকে থাকবে না, কিন্তু পেঙ্গুইনেরা পারে।’ তিনি বলেন, ‘আমরা পাঠ্যবইয়ে যা পড়ি, তার চেয়ে এই প্রজাতির ঘুমের বিষয়টি অনেক জটিল।’
এর আগেও গবেষকেরা ১৯৮০-র দশকে পেঙ্গুইনের ঘুমের ওপর গবেষণা করেছেন। এ সময় তাঁরা বেশ কিছু পেঙ্গুইনকে ধরে এনে নিরাপদ আশ্রয়ে রেখে তাদের ওপর পর্যবেক্ষণ চালান। সে সময়ও দেখা গিয়েছিল, পেঙ্গুইন সাধারণত স্বল্প সময়ের জন্য ঘুমায়। বিজ্ঞানীরা পেঙ্গুইনের ঘুমকে ‘তন্দ্রাচ্ছন্নতা’ হিসেবে আখ্যা দেন। তবে সে সময় বিজ্ঞানীরা বের করতে পারেননি যে, পেঙ্গুইনেরা আসলে কীভাবে কত সময় ধরে ঘুমায়, যা সাম্প্রতিক এই গবেষণা থেকে উঠে এসেছে।
গবেষণা নিবন্ধে বলা হয়, ‘সব পরিস্থিতিতেই চিনস্ট্র্যাপ পেঙ্গুইনের ঘুমের বিষয়টি অত্যন্ত বিচ্ছিন্ন, অর্থাৎ এরা স্বল্প সময় ঘুমায়।’ গবেষণার ফল বলছে, চিনস্ট্র্যাপ পেঙ্গুইনের এই স্বল্পায়ু ঘুমই তাদের দীর্ঘ ঘুমের প্রয়োজনীয়তা পূরণ করে। গবেষণা থেকে আরও দেখা যায়, এই পেঙ্গুইনগুলো দাঁড়িয়ে বা শুয়ে যেকোনো অবস্থায়ই ঘুমাতে পারে।

নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং হাজার হাজার এআই বট কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা এক জটিল গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। তাও আবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য
৩ ঘণ্টা আগে
আপনি কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। জাপানে বয়স্ক মানুষদের নিয়ে ২৮ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে সঠিক ধারণা রাখে।
৭ দিন আগে
প্লাস্টিকের বোতল ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে ভবিষ্যতে খাওয়ার উপযোগী, ভ্যানিলা-স্বাদের কুকি তৈরি করা সম্ভব হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। জিনগতভাবে পরিবর্তিত ইস্ট বা খামির ব্যবহার করে এই কুকি তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করা হয়েছে।
১৫ দিন আগে
প্রায় দুই দশক ধরে আমরা জানি, চাঁদে কোনো না কোনো ফর্মে অর্থাৎ কোনো না কোনো রূপে পানি রয়েছে। কিন্তু এখনো আমরা ঠিক জানি না, চাঁদের যেসব গর্তে সব সময় ছায়া থাকে, সেখানে কতটা ব্যবহারযোগ্য বরফ জমে আছে বা সেই বরফ কতটা গভীরে চাপা পড়ে আছে কিংবা ঠিক কী অবস্থায় রয়েছে।
১৭ দিন আগে