সৌরবিদ্যুৎ ব্যবহারের অন্যতম বড় বাধা— সোলার প্যানেলের বিশাল আকার। এর একটি সমাধান দিয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। তাঁরা সূর্যের আলো শোষনকারী উপাদান দিয়ে তৈরি করেছেন অতি-পাতলা ফিল্ম বা ঝিল্লী, যা বিশাল সোলার প্যানেলের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। যেকোনো কিছুর ওপর বসালেই এটি সোলার প্যানেলের মতো কাজ করবে।
আলো-শোষণকারী উপাদানের স্তুপীকরনের মাধ্যমে তৈরি করা হয় ‘পারোসকাইট’ (Perovskite) নামের অতি-পাতলা ও নমনীয় এই ঝিল্লী। এটি এক মাইক্রনের (১ হাজার ন্যানোমিটারের ১ মাইক্রোন বা মাইক্রোমিটার হয়) চেয়ে কিছুটা বেশি পুরু।
অক্সফোর্ড ইউনিভার্সিটি এক বিবৃতিতে বলেছে, নতুন উপকরণগুলো গতানুগতিক সিলিকন ওয়েফার বা চাকতির চেয়ে ১৫০ গুণ বেশি পাতলা এবং একক-স্তর সিলিকন ফটোভোলটাইক্সের তুলনায় ৫ শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদনসক্ষমতা তৈরি করতে পারে।
অক্সফোর্ডের পদার্থবিদ্যা বিভাগের পোস্ট-ডক্টরাল ফেলো ড. শাউইফেং হু বলেন, ‘এই পদ্ধতির মাধ্যমে ফটোভোলটাইক ডিভাইস (সোলার প্যানেলের মতো যন্ত্র) ৪৫ শতাংশের বেশি দক্ষতা অর্জন করতে পারে।’
এই নতুন পদ্ধতি সৌরবিদ্যুৎ উৎপাদনের খরচ কমাতে পারে। পাতলা ও নমনীয়তার কারণে এগুলো কোনো কিছুর পিঠে প্রয়োগ করা যেতে পারে। এর নির্মাণ ও স্থাপনের খরচও কম। ফলে এটি আরও টেকসই সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে পারে।
তবে এই প্রযুক্তি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং দীর্ঘ মেয়াদে এর স্থিতিশীলতার বিষয়েও কিছু বলেনি বিশ্ববিদ্যালয়টি।
পারোসকাইট নিয়ে ২০১৬ সালের দ্য সায়েন্স জার্নালে প্রকাশিত ‘সোলার এনার্জি ম্যাটেরিয়ালস অ্যান্ড সোলার সেলস’ নামে গবেষণাপত্রে বলা হয়, পারোসকাইট অধিক সক্ষমতাসহ কম খরচে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। কিন্ত আর্দ্রতার প্রতি সংবেদনশীলতার কারণে এর ‘স্থিতিশীলতা কম’।
গত এক দশকে বিদ্যুতের সস্তা বিকল্প হয়ে উঠেছে সৌরশক্তি। গ্লোবাল চেঞ্জ ডেটা ল্যাব অনুসারে, গত ১০ বছরে সৌর ফটোভোলটাইক প্রযুক্তির খরচ কমেছে ৯০ শতাংশ।
সারা বিশ্বে নতুন নতুন সৌরবিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে। চলতি মাসের শুরুতে ৮ হাজার একর জমি নিয়ে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ বিভাগ। সেটি আগে পারমাণবিক বোমা তৈরির ‘ম্যানহাটন প্রকল্পে’র জায়গা ছিল। এই অঞ্চলে ১ গিগাওয়াট পাইপলাইন তৈরি করতে তাইওয়ানের একটি সোলার কোম্পানিতে বিনিয়োগ করেছে গুগল।
তথ্যসূত্র: এন্ডগ্যাজেট

পৃথিবীসহ সৌরজগতের সবকিছু সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে। বিজ্ঞানীদের তথ্যমতে, সূর্যের বয়স এখন ৪৬০ কোটি বছর। পৃথিবী ও এর বাসিন্দাদের কিরণ-উত্তাপ দিয়ে টিকিয়ে রাখা এই নক্ষত্র আরও ৪৫০ থেকে ৫৫০ কোটি বছর বেঁচে থাকবে। এরপর সূর্যের মৃত্যুটা কেমন হতে পারে—সে আভাস বিজ্ঞানীরা সম্প্রতি পেয়েছেন মহাকাশে একটি ন
১৩ দিন আগে
তিনি নিজের উদ্ভাবন আর দূরদর্শী চিন্তা দিয়ে আধুনিক বিশ্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন। সেই মহান বিজ্ঞানী নিকোলা টেসলার শেষ জীবন কেটেছে চরম একাকিত্ব, দারিদ্র্য আর অবহেলায়। ১৯৪৩ সালের ৭ জানুয়ারি যখন নিউ ইয়র্কার হোটেলের একটি কক্ষে তাঁর নিথর দেহ পাওয়া যায়, তখন তাঁর পকেটে পড়ে ছিল মাত্র ৩৩ সেন্ট!
১৩ দিন আগে
হলিউডে পৃথিবীর ধ্বংস বা মহাপ্রলয়ের সিনেমা নতুন নয়। ‘টু থাউজেন্ড টুয়েলভ’ (২০১২) সিনেমায় পৃথিবীতে হঠাৎ বিশাল ফাটল সৃষ্টি হয়ে ভয়াবহ ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ কিংবা বিশাল সুনামিতে মানবসভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। তবে বাস্তবে এমন নাটকীয় পরিবর্তন ঘটে না।
১৪ দিন আগে
দিনে দিনে মশার উৎপাত বাড়ছে। বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের উপদ্রব। অন্যদিকে এবার বাংলাদেশ ও ভারতে বাদুড়বাহিত নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। সেই প্রকোপ মোকাবিলায় এশিয়ার বিভিন্ন দেশ বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে বিধিনিষেধ আরোপ ও স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করেছে।
১৫ দিন আগে