
মহাকাশে সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরিচালনার কাজে যুক্ত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রাকৃতিক কারণঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ৭ মিনিট, ৮ মার্চ ৯টা ৫২ মিনিট থেকে ১০ মিনিট, ৯ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১২ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১১ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১২ মিনিট, ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ মিনিট এবং ১৪ মার্চ ৯টা ৫৩ মিনিট থেকে ৫ মিনিট বিঘ্ন ঘটতে পারে।
দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে সব কটি টিভি চ্যানেল এবং বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথে সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সরবরাহের কাজে ব্যবহার হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
সৌর ব্যতিচার হলো সৌরজগতের গ্রহ-নক্ষত্রের নিয়মিত পরিক্রমায় কখনো সূর্য স্যাটেলাইটের খুব কাছাকাছি অবস্থানের কারণে এর রশ্মি সরাসরি স্যাটেলাইটের ওপর পরে। ফলে সাময়িকভাবে স্যাটেলাইট থেকে পৃথিবীতে সিগন্যাল আসায় বিঘ্ন ঘটে।

নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং হাজার হাজার এআই বট কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা এক জটিল গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। তাও আবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য
৩ ঘণ্টা আগে
আপনি কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। জাপানে বয়স্ক মানুষদের নিয়ে ২৮ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে সঠিক ধারণা রাখে।
৭ দিন আগে
প্লাস্টিকের বোতল ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে ভবিষ্যতে খাওয়ার উপযোগী, ভ্যানিলা-স্বাদের কুকি তৈরি করা সম্ভব হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। জিনগতভাবে পরিবর্তিত ইস্ট বা খামির ব্যবহার করে এই কুকি তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করা হয়েছে।
১৫ দিন আগে
প্রায় দুই দশক ধরে আমরা জানি, চাঁদে কোনো না কোনো ফর্মে অর্থাৎ কোনো না কোনো রূপে পানি রয়েছে। কিন্তু এখনো আমরা ঠিক জানি না, চাঁদের যেসব গর্তে সব সময় ছায়া থাকে, সেখানে কতটা ব্যবহারযোগ্য বরফ জমে আছে বা সেই বরফ কতটা গভীরে চাপা পড়ে আছে কিংবা ঠিক কী অবস্থায় রয়েছে।
১৭ দিন আগে