
গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান।
আজ শনিবার ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর রোগমুক্তির জন্য দোয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার সর্বপ্রকার সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।’ তিনি আরও জানান, দেশ-বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো সর্বোচ্চ আন্তরিকতা ও উচ্চ মানের পেশাদারির সঙ্গে সেবা প্রদান অব্যাহত রেখেছেন। পাশাপাশি বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।
মায়ের এমন সংকটময় পরিস্থিতিতে পাশে থাকার ব্যক্তিগত আকাঙ্ক্ষা প্রকাশ করে তারেক রহমান বলেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে।’
তবে দেশে ফেরা নিয়ে রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।’
তিনি আশা প্রকাশ করেন, ‘রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’
জিয়া পরিবারের পক্ষ থেকে তারেক রহমান দেশ-বিদেশের সব শুভাকাঙ্ক্ষীর প্রতি খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীর পরস্পরবিরোধী মন্তব্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের ভূমিকাকে ‘স্বাধীনতাহীন’ ও ‘নতজানু’ উল্লেখ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি...
৮ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চ মিলনায়তনে ‘মানবেন্দ্র নারায়ণ লারমার চিন্তা-দর্শন-রাজনীতি ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ...
৯ ঘণ্টা আগে
সর্বদলীয় ছাত্রঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন, ‘শফি আহমেদ ছিলেন আপা-ম্যাডামের পছন্দের বাইরে গড়ে ওঠা একজন শক্তিশালী ছাত্রনেতা। নিজের যোগ্যতা ও রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে তিনি নেতৃত্বে এসেছিলেন।’
১১ ঘণ্টা আগে
চীনা রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং দুই দেশের চলমান উন্নয়নকাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
১৫ ঘণ্টা আগে